crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১১:৪১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

অষ্টগ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে শিশুকে জবাই !

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১৭, ২০১৯ ৩:৪৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক >>

বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে দেড় বছরের শিশু ওয়াসিমকে জবাই করে হত্যা করা হয়েছে। শনিবার সকালে কিশোরগঞ্জের অষ্টগ্রামে এই নৃশংস ঘটনা ঘটে।

নিহত শিশু ওয়াসিম অষ্টগ্রাম উপজেলার ডালারকান্দি গ্রামের আ. ওয়াদুদের ছেলে।

ঘটনার সময় ঘাতক আলকাস মিয়াকে আটক করার চেষ্টা করলে ছুরিকাঘাতে তার শ্বশুর সুরুজ আলী (৭০), শ্যালক মুজিবুল হক (২৫) ও আ. ওয়াদুদের ভাই নূরু মিয়া (৫০) আহত হন। তাদের অষ্টগ্রাম হাসপাতালে আনা হলে সুরুজ মিয়া ও মুজিবুল হকের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে জেলা সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আ. ওয়াদুদ ও তার চাচাত ভাই আলকাস মিয়ার মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে সকালে লোকজনের অনুপস্থিতির সুযোগে আলকাস মিয়া ছুরি নিয়ে ওয়াদুদের ঘরে ঢুকেন। এসময় বিছানায় শায়িত ওয়াসিমকে জবাই করে হত্যা করেন। হত্যার পর রক্তমাখা ছুরি হাতে পালিয়ে যাওয়ার সময় আলকাস মিয়াকে আটক করার চেষ্টা করলে তিনজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন ঘাতক আলকাস মিয়া। পরে গ্রামবাসীরা আলকাস মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

অষ্টগ্রাম সার্কেল এএসপি এসএম আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্টিত করে জানান, জিজ্ঞাসাবাদের জন্য আরো চারজনকে আটক করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সরিষাবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

জামালপুর সদর থানায় রাতে জিডি সকালে ভূমিদস্যু ও সন্ত্রাসী কর্তৃক হামলা

ঝিনাইদহে সুবিধাবঞ্চিতদের মাঝে করোনা প্রতিরোধক সামগ্রী প্রদান

নাসিরনগরে ৬৪ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ঝিনাইগাতীতে স্বস্তি ফিরেছে সবজির বাজারে 

শিবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২

তিতাসের যুবলীগ নেতা জামাল হ’ত্যা মামলার আসামীদের গ্রে’ফতার ও ফাঁ’সির দাবিতে মানববন্ধন

চকরিয়ায় ইয়াবাসহ তিন নারী আটক

সরিষাবাড়ীতে রিফ্লেক্স টিউটোরিয়াল হোমকে প্রতিবন্ধী বিদ্যালয় নামে পরিচালনার অভিযোগ