crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

অপরাধী যে দলের আর যে মাপেরই হোক, কোনো ছাড় নয়: র‍্যাব ডিজি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১২, ২০২৫ ৯:৫৫ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
র‍্যাব মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান বলেছেন, ‘অপরাধী কোন দলের, কোন মাপের নেতা, সেটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়। আমাদের কাছে অপরাধীর পরিচয় শুধুই অপরাধী।’

শনিবার (১২ জুলাই) দুপুরে কাওরানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে এসব কথা বলেন সংস্থাটির মহাপরিচালক।

র‍্যাবপ্রধান বলেন, ‘আমাদের কাছে অপরাধী যে দলেরই হোক, যত প্রভাবশালীই হোক, কোনো ছাড় নেই। আমরা কঠোর ব্যবস্থা নেব।’

এ কে এম শহিদুর রহমান বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে দুজনকে র‍্যাব ও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মব ভায়োলেন্সে জড়িত না হতে দেশবাসীকে অনুরোধ জানিয়ে র‍্যাব মহাপরিচালক বলেন, ‘মিটফোর্ডের ঘটনাটির ছায়া তদন্তের মাধ্যমে ডিএমপিকে সহায়তা করছে র‍্যাব। জড়িত সবাইকে দ্রুতই আইনের আওতায় আনা যাবে। ছি*নতাই ও চাঁদাবাজির মতো অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাব মাঠে আছে বলেও আশ্বাস দেন তিনি।

উল্লেখ্য, রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে গত ৯ জুলাই এক ব্যবসায়ীকে পাথর দিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় বৃহস্পতিবার নিহতের বোন ১৯ জনের নাম উল্লেখ করে এবং ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আটোয়ারীতে কমিউনিটি ক্লিনিকে অর্থ ছাড়া মিলছে না স্বাস্থ্যসেবা

নাগরপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও কম্বল বিতরণ

নাসিরনগর গোকর্ণ ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত

নাসিরনগর গোকর্ণ ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত

নীলফামারীতে ফিরোজ সাঁই এর ২৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মৃতি স্মারক প্রদান

আওয়ামী লীগ সরকারের উদ্দেশ্যই হচ্ছে দেশ ও জনগণের উন্নয়ন করা : প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে আলোচনা সভা

রংপুরে পীরজাবাদ যুবসমাজ ও আসক ফাউন্ডেশনের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

রংপুরে পীরজাবাদ যুবসমাজ ও আসক ফাউন্ডেশনের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

খন্দকার গোলাম মোস্তফা বাটুলের মৃত্যুতে রংপুর রিপোর্টার্স ক্লাবের শোক

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত

ঝিনাইদহ হলিধানিতে আম্ফান ঝড়ে পড়া বট গাছটি এখন মৃত্যু ফাঁদ