crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরের তিতপল্লায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৮, ২০১৯ ৪:২৬ পূর্বাহ্ণ

এএসএম সা’-আদাত উল করীম:

জামালপুর সদর উপজেলায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (আনুমানিক ৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ।‌শনিবার, ৭ ডিসেম্বর সকালে সদরের তিতপল্লা ইউনিয়নের গজারিয়া বিলের পাশের ধান ক্ষেত থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, সদরের তিতপল্লা ইউনিয়নের গজারিয়া বিলের পাশের ধান ক্ষেতে বিবস্ত্র ও অর্ধগলিত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে ধানকাটা শ্রমিকরা। এ সময় স্থানীয় বিপুল সংখ্যক মানুষ সেখানে ভিড় করলেও কেউ তাকে শনাক্ত করতে পারেনি। অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির মরদেহের মাথায় আঘাতের ক্ষত রয়েছে। স্থানীয় নারায়ণপুর তদন্ত কেন্দ্রের পুলিশ সেখান থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নারায়ণপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আব্দুল লতিফ মিয়া সংবাদ মাধ্যমকে বলেন, ‘অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির মাথায় আঘাতের ক্ষত রয়েছে। তার দেহ পচেগলে চেহারা প্রায় বিকৃত হয়ে গেছে। এ ব্যাপারে সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পরবর্তীতে ময়নাতদন্তের প্রতিবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রপ্তানি ৭ দিন বন্ধ ঘোষণা

বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রপ্তানি ৭ দিন বন্ধ ঘোষণা

হোমনায় এএসপির নেতৃত্বে সাশ্রয়ীমূল্যে নিত্যপণ্যের ভ্রাম্যমাণ দোকানের কার্যক্রম পরিচালিত

ডোমারে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ পুলিশ লাইনসে কর্মরত পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, নেপথ্যে পরকীয়া !

জামালপুরে ৭০০ উন্নয়ন প্রকল্প ফাইলবন্দি: প্রধান নির্বাহী কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

ডেপুটি স্পীকারের সহধর্মিনীর জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা

হোমনায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

পঞ্চগড়ে সার সরবারহে বাফার গুদামের কার্যক্রম শুরু

জামালপুরে স্বাস্থ্য প্রশাসনের উদ্যোগে বিশ্ব ক্যান্সার সচেতনতা দিবস পালিত

মহেশখালীতে ঘুর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্তদের মাঝে আইএসডিই এর নতুন গৃহ হস্তান্তর