crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মহেশপুরে পেট্টোল পাম্পের ম্যানেজারকে ৬ মাসের কারাদন্ড ও ৬০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৯, ২০১৯ ২:৪৬ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর এনএন ফিলিং স্টেশনে গ্রাহকদের ওজনে তেল কম দেওয়ার অপরাধে ওই পাম্পের ম্যানজার হাবিবুর রহমান (৬০)কে ৬ মাসের কারাদন্ড ও ৬০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক এম এ আজহারুল ইসলাম এ দন্ডাদেশ প্রদান করেন। মামলার বিবরণে জানা যায়, খালিশপুর এনএন ফিলিং স্টেশনে দীর্ঘদিন ধরে গ্রাহকদের তেল কম দেওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে চলতি বছরের ৭ এপ্রিল খুলনা থেকে বিএসটিআই এর একটি টিম সেখানে অভিযান চালায়। এসময় তারা প্রতি ১০ লিটারে ১৫০ মিঃলিঃ তেল কম দেওয়ার প্রমাণ পায়। এ অভিযোগে খুলনা বিএসটিআই এর পরিদর্শক আলমাস হোসেন বাদী হয়ে ম্যানেজারকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার চার্জ গঠন ও শুনানী শেষে আদালত হাবিবুর রহমানকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৬০ হাজার টাকা জরিমানা করে। জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারদন্ড প্রদান করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনেদার টিভি’র সিইও সাংবাদিক রিজভী আহমেদের উপর সন্ত্রাসী হামলা

জেনে নিন মুসলিম বিয়ের রেজিস্ট্রেশন খরচ কত

ভেড়ামারায় হ-ত্যা মামলার আসামিদের গ্রেফতার দাবিতে লা-শ নিয়ে মানববন্ধন

জামালপুরে আরও ১৬ জনের করোনা শনাক্ত, সর্বমোট শনাক্ত ১০৩৩জন, মৃত্যু ১৭জন

পুঠিয়ায় কৃষক কার্ডের আওতায় ১১২৪ কৃষক, মিলবে আড়াই হাজার টাকা

সারা দেশে করোনায় ২৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৮৪

ফারাক্কা বাঁধ তুলে নিতে ভারতের প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশ কংগ্রেস

প্রাথমিক শিক্ষক নিয়ামুল নাছির মিন্টু ভূঁইয়াকে প্রাইভেট পড়ানোর অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড

সরিষাবাড়ীতে মাদক সেবনের বিরুদ্ধে প্রতিবাদকারীকে পিটিয়ে আহত করার অভিযোগ

শৈলকুপায় করোনা যুদ্ধে জয়ী হয়ে ১ চিকিৎসকসহ ঘরে ফিরলেন আরো ৬ জন