crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে বিজিবি’র মিস ফায়ারে পাথালিয়া গ্রামের শিশু জ্যোতি গুলীবিদ্ধ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৯, ২০১৯ ১:৪৫ অপরাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
জামালপুর শহরের বিজবি ৩৫ ব্যাটালিয়নের সাথেই পাথালিয়া গ্রাম। ইতোপূর্বেও বিজিবি ক্যাম্প থেকে ছুটে গুলী এসে বেশ কয়েকজন গুলীবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন।

এমটি জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক  স্থানীয় গ্রামে বসবাস করেন এমন একজন আইনজীবীসহ বেশ কয়েক জন এলাকাবাসী। ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার দুপুরে ২৮ নভেম্বর মাথায় গুলী লেগে গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে গেছে শিশু জ্যোতি আক্তার (৮)। তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাথালিয়া গুয়াবাড়িয়া এলাকায় দরিদ্র রাজমিস্ত্রি শ্রমিক জামাল উদ্দিনের ঘরে এ ঘটনা ঘটে। জ্যোতি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
গুরুতর আহত জ্যোতির বড় বোন সুরাইয়া আক্তার জানায়, সে তার ছোট বোন জ্যোতিকে নিয়ে ঘরের ভেতরে মেঝেতে মাটিতে বসে দুপুরের ভাত খেতে বসেছে। তখন বেলা আনুমানিক ২টা বাজে। এমন সময় আকস্মিক একটি গুলী তাদের ঘরের টিনের বেড়া ভেদ করে ভেতরে ঢুকে ছোট বোন জ্যোতির কপালের ডানপাশে মাথায় আঘাত করে গুলীটি মাটিতে পড়ে যায়। প্রতিবেশীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করেছে।

স্থানীয়দের দাবি, বিজিবি ক্যাম্প থেকেই গুলীটি এসেছে। খবর পেয়ে বিজিবি কর্মকর্তারা হাসপাতালে গিয়ে শিশুটির খোঁজখবর নেন।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি বর্তমানে শঙ্কামুক্ত।

জামালপুরস্থ বিজিবির ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম আজাদ সাংবাদিকদের জানান, শিশুটি গুলীবিদ্ধ হয়েই আহত হয়েছে কিনা তা ফরেনসিক পরীক্ষার পর জানা যাবে। তবে শিশুটির চিকিৎসার যাবতীয় খরচ বিজিবি বহন করবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপির হরিণটানা থানা পুলিশের অভিযানে অ*স্ত্র ও মালামালসহ ৪ ছি*নতাইকারী গ্রেফতার

পঞ্চগড়ে ধর্ষণসহ বলাৎকারের অভিযোগে আটক ৪

ডোমারে জলবায়ু সহনশীল প্রযুক্তি ও পুষ্টি তথ্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ডোমারে জলবায়ু সহনশীল প্রযুক্তি ও পুষ্টি তথ্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মুক্তিযুদ্ধের প্রথম শহিদ শঙ্কু সমজদারের বাড়িতে রংপুরের জেলা প্রশাসক

নেত্রকোনার কেন্দুয়ায় পূর্ব শ’ত্রুতার জেরে ৪ শতাধিক হাঁস নি’ধন

নেত্রকোনার কেন্দুয়ায় পূর্ব শ’ত্রুতার জেরে ৪ শতাধিক হাঁস নি’ধন

চট্টগ্রামে মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত

তিতাসে জো*রপূর্বক জায়গা দ*খলের ও রাস্তা নির্মাণের পাঁয়তারা

ঢাকা -৫ উপ নির্বাচনে বাংলাদেশ কংগ্রেসের এমপি প্রার্থী আনসার রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা

চোখ-মুখ বেঁধে লু*ট: কটিয়াদীতে প্রবাসীর ভাইসহ আটক ২

ঝিনাইদহে প্রতিদিন বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা, হাট-বাজারগুলোতে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব!