crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শেখ হাসিনা বিশ্বের সাহসী একজন নারী : মির্জা আজম এমপি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১৭, ২০১৯ ৪:১৬ অপরাহ্ণ

মোহাম্মদ সা’-আদাত উল করীম : নারীরা পুরুষের চাইতে অনেক বেশি শক্তিশালী। প্রধানমন্ত্রী একজন নারী। নারী জাগরণ ও নারীর ক্ষমতায়নের জন্য তিনি নারীদের পাশে আছেন। তিনিই নারীদের ঘর থেকে বের করে এনেছেন। তিনি নারীদের নেতৃত্বে এগিয়ে যেতে সহযোগিতা করছেন। প্রতিটি চাকুরির ক্ষেত্রে ৩০ ভাগ নারী নিশ্চিত করেছেন। শেখ হাসিনা বিশ্বের সাহসী একজন নারী। তিনি প্রমাণ করেছেন নারীরাও সাহসী।

১৭ নভেম্বর রবিবার জামালপুরের মেলান্দহ উপজেলায় জাহানারা লতিফ মহিলা কলেজের রজতজয়ন্তী উপলক্ষে আলহাজ্ব মির্জা আজম এমপি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রজতজয়ন্তী উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। বেলা ১১টায় কলেজ গেইট থেকে শোভাযাত্রা বের হয়ে মেলান্দহ বাজার প্রদক্ষিণ করে। এরপর কলেজ ক্যাম্পাসে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল লতিফ। প্রধান অতিথি পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি এর আগে অনুষ্ঠানের শুভ উদ্ধোধন ঘোষণা করেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. সৈয়দ সামসুদ্দীন আহমদ, শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. কামাল উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন, সাবেক মেয়র হাজী দিদার পাশা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সুজা, সম্পাদক মো. জিন্নাহ, জাহানারা লতিফ মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খায়রুল ইসলাম সরকার প্রমুখ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুর সিআইডি’র অভিযানে বিকাশ প্রতারক চক্রের তিন সদস্য গ্রেফতার

ভিখারীর নবজাতক সন্তানের দায়িত্ব নিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন চান্দগাঁও থানার ওসি মো. মাঈনুর রহমান

বন্ধঘোষিত মিরপুর রেলওয়ে স্টেশন পুনঃচালুকরণের দাবিতে মানববন্ধন

মহেশপুর-দত্তনগর রোডে বিয়ের গাড়িতে ডাকাতি: নগদ টাকা স্বর্ণালংকার ও মোবাইল লুট

মহেশপুর-দত্তনগর রোডে বিয়ের গাড়িতে ডাকাতি: নগদ টাকা স্বর্ণালংকার ও মোবাইল লুট

দাউদকান্দিতে রাস্তা বহাল রাখা ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

পঞ্চগড়ে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার স্থান দ্বিতীয় 

বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার স্থান দ্বিতীয় 

আগামী সরকারের জন্য ৭ দফা ‘পরিবেশ অ্যাজেন্ডা’ দিলেন রিজওয়ানা হাসান

গাইবান্ধার পলাশবাড়ী পৌর এলাকা লকডাউন

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২ মার্চ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২ মার্চ