crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুর সদর ইউএনও ফরিদা ইয়াছমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে ৯ জনের জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৮, ২০১৯ ২:২০ অপরাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম ,বিশেষ প্রতিনিধি : জামালপুর  সদর  উপজেলার ও জামালপুর পৌরসভার কয়েকটি স্থানে অভিযান চালিয়ে ভিন্ন ভিন্ন অপরাধে আইন লঙ্ঘনের দায়ে ৯ জনকে ৬ হাজার ৪শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১৬অক্টোবর দুপুরে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াছমিন।

সূত্রে জানা যায়, জামালপুর পৌরসভার টিউবওয়েলপাড় এলাকায় বেআইনিভাবে অটোরিকশা চালানোর অপরাধে ২০০৯ সালের স্থানীয় সরকার (পৌরসভা) আইনে ৭ জন অটোরিকশাচালককে ২ হাজার ৪শ’ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এদিকে জামালপুর সদরের তিতপল্লা ইউনিয়নের জামতলী বাজারে কামালের মুদি দোকানে পলিথিনের প্যাকেট পাওয়ায় ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইনে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, সদরের রশিদপুর ইউনিয়নের তুলসীপুর বাজারে মুজিবুর রহমানের ঘড়ির দোকানে মেয়াদ উত্তীর্ণ ট্রেড লাইসেন্স থাকায় ২০০৯ সালের স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনে তাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিন ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, জামালপুর জেলাকে পলিথিনমুক্ত করতে ও পণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণ রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। কেউ আইন লঙ্ঘন করে এ ধরনের কাজে জড়িত থাকলে তাদেরকে আইনের আওতায় আনা হবে। তিনি আইন বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন,  ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পটুয়াখালীতে স্ত্রীকে নকল সরবরাহ করার অভিযোগে পুলিশ কর্মকর্তার কারাদণ্ড

দ্বাদশ জাতীয় নির্বাচনে থাকছে না ইভিএম

পঞ্চগড়ে সড়ক পরিবহণ শ্রমিক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

দেবীগঞ্জে মোটরসাইকেল আরোহী নিহত

খোকসায় দোজালি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান : ১ লক্ষ টাকা জরিমানা

এলপি গ্যাসসহ সকল পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে বাম জোট’র বিক্ষোভ সমাবেশ

ঝিনাইদহে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীর আত্মহত্যা!

রংপুরে নিয়ন্ত্রণহীন সবজি বাজার, বিপাকে নিম্ন আয়ের মানুষ

রংপুরে নিয়ন্ত্রণহীন সবজি বাজার, বিপাকে নিম্ন আয়ের মানুষ

রাঙামাটিতে ১ এপিবিএন এর পুলিশি টহল শুরু

রাঙামাটিতে ১ এপিবিএন এর পুলিশি টহল শুরু

ইসলামপুরে জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

ইসলামপুরে জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন