crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দেশ ও সমাজ থেকে যে কোনো মূল্যে দুর্নীতি দূর করতে হবে: রাষ্ট্রপতি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৯, ২০১৯ ৩:২৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, দুর্নীতির কারণে একটি দেশ সবদিক দিয়ে পিছিয়ে পড়ে। আমাদের দেশ ও সমাজ থেকে যে কোনো মূল্যে দুর্নীতি দূর করতে হবে। বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে যে পদক্ষেপ নিয়েছে, তা নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। এটা দেশ ও সমাজের জন্য খুবই মঙ্গলজনক।

তিনি বলেন, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ কিংবা যে কোনো দলের হোক দুর্নীতি করলে সবাইকে আইনের আওতায় আনা হবে।

বুধবার বিকালে কিশোরগঞ্জের তাড়াইলে স্থানীয় মুক্তিযোদ্ধা সরকারি কলেজ মাঠে উপজেলা নাগরিক কমিটি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

কলেজ মাঠে উপস্থিত জনতার উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, আমি এসেছি আপনাদের সঙ্গে দেখা করতে। কারণ ১৯৬৯ সালে এই তাড়াইল উপজেলার পুরুড়া উচ্চবিদ্যালয় মাঠে আমি আমার জীবনে প্রথম কোনো জনসভায় বক্তৃতা দেয়ার সুযোগ পাই এবং ওই জনসভাতেই আমাকে ভাটির সার্দুল উপাধিতে ভূষিত করেছিলেন এই উপজেলার জনগণ। এখন তাদের অনেকেই আর বেঁচে নেই।

এ সময় রাষ্ট্রপতি তার জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ১৯৭০ সালের নির্বাচনেও আপনারা আমাকে জীবনের প্রথম নির্বাচনে বিপুল ভোটে এমএনএ নির্বাচিত করেছিলেন। ওই নির্বাচনের সময়ও এই তাড়াইলের ছোট ছোট শিশু থেকে যুবক, বৃদ্ধ পর্যন্ত ‘গাছের আগায় পক্ষি, হামিদ ভাই লক্ষ্মী বলে স্লোগান দিয়ে চারদিক মুখরিত করে রাখতেন। যা আমি কোনোদিন ভুলতে পারব না। এ জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষক-কর্মচারীদের আমরণ অনশন শুরু

মালয়েশিয়া ছাড়তে অবৈধ বিদেশিদের সাধারণ ক্ষমা ঘোষণা

পীরগাছা উপজেলা অডিটরিয়াম হলে জরিপ কর্মিদের ওরিয়েন্টেশন

পীরগাছা উপজেলা অডিটরিয়াম হলে জরিপ কর্মিদের ওরিয়েন্টেশন

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনার অভিযানে গ্রেফতার-২, চো’রাই মাল উদ্ধার

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনার অভিযানে গ্রেফতার-২, চো’রাই মাল উদ্ধার

পাকুন্দিয়ায় লিচুর আয়ে জীবন চলে চাষিদের

আপনারা ধরছেন চুনোপুঁটি, রাঘববোয়ালদের ধরবে কে: দুদককে হাইকোর্টের প্রশ্ন

আপনারা ধরছেন চুনোপুঁটি, রাঘববোয়ালদের ধরবে কে: দুদককে হাইকোর্টের প্রশ্ন

ভোলায় ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গু’ম,খু’ন ও হা’মলা-মা’মলা করে আন্দোলন থামানো যাবে না : ইঞ্জি. এমএ মতিন খান

নাসিরনগরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

হোমনায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা