crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মালয়েশিয়া ছাড়তে অবৈধ বিদেশিদের সাধারণ ক্ষমা ঘোষণা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১৯, ২০১৯ ৩:৩৯ অপরাহ্ণ

ছবি সংগৃহীত।

অনলাইন ডেস্ক >>

অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরার জন্য সাধারণ ক্ষমা কর্মসূচির ঘোষণা করেছে মালয়েশিয়ার সরকার।এ ঘোষণা মোতাবেক আগামী ১ আগস্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অবৈধ বিদেশিরা মালয়েশিয়া ত্যাগের সুযোগ পাবেন।

গতকাল মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তানশ্রী মহিউদ্দিন ইয়াসিন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, ৭শ মালয়েশীয় রিঙ্গিত পরিশোধের মাধ্যমে নিজ দেশে ফেরার সুযোগ পাবেন অবৈধ বিদেশিরা। এই সুযোগের পরও যারা থাকবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিবাসন বিভাগের মাধ্যমে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কর্মসূচিটি বাস্তবায়ন করবে। যেসব বিদেশি অভিবাসী ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ (অ্যাক্ট ১৫৫) এর আওতায় অপরাধী বলে বিবেচিত হবেন, তাদেরকে এ কর্মসূচির আওতায় শর্ত সাপেক্ষে দেশে ফেরার সুযোগ দেওয়া হবে। বিবৃতিতে বলা হয়, ‘প্রোগ্রাম ব্যাক ফর গুড’ কর্মসূচিটি মালয়েশিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় অনুমোদন করেছে এবং চলতি বছরের ১ আগস্ট থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত তা চলবে। এখানে কোনো এজেন্ট বা তৃতীয় পক্ষের সংশ্লিষ্টতা থাকবে না।

এ কর্মসূচিকে সফল করার জন্য জন্য ৮০টির বেশি কাউন্টার স্থাপন করবে অভিবাসন দফতর (জেআইএম)। অবৈধ বিদেশিদের সরাসরি উপস্থিত হয়ে আবেদন করতে হবে। সাতদিনের মধ্যে নিজ দেশে ফেরার জন্য তাদেরকে ভ্রমণসংক্রান্ত কাগজপত্র (পাসপোর্ট ও জরুরি ভ্রমণ সনদ), টিকিট নিয়ে যেতে হবে। প্রতারণা থেকে সাবধান হতে এবং যে কোনো এজেন্টের সঙ্গে টাকা লেনদেন না করার জন্য বলা হয়েছে।

মালয়েশিয়ার স্টার অনলাইনের খবরে এসব তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাধারণ ক্ষমার জন্য পাঁচ মাস অনেক সময়। নতুন বছরে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। প্রসঙ্গত, মালয়েশিয়ায় দুই লাখেরে বেশি অবৈধ বাংলাদেশির অবস্থান করছে বলে জানা গেছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধ’সে নি’হত ৩ বাংলাদেশি, নিখোঁজ ৩

সাংবাদিক নির্যাতকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এপেক্স ক্লাব অব জামালপুরের মানববন্ধন

নাসিরনগরে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী ইসলাম উদ্দিন দুলালের মোটরসাইকেল শোডাউন

কেএমপি’র অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১২ মা’দক কারবারি গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

ফিলিপনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক কবিরাজ প্রতিনিয়ত জনসচেতনতায় কাজ করছেন

জামালপুরে নানা আয়োজনে পালিত হলো জুলাই শহিদ দিবস

চট্টগ্রামে র‍্যাব কার্যালয় থেকে এএসপি পলাশ সাহার লাশ উদ্ধার, পাশে চিরকুট

নগরকান্দায় রহস্যেঘেরা গৃহবধূ কুহিনূরের মৃত্যু!