crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মিরপুর ডিওএইচএসএ কুপিয়ে স্ত্রীকে খুন করল স্বামী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৪, ২০২১ ৯:৩১ অপরাহ্ণ

 

মোঃ পারভেজ আলম, জেলা প্রতিনিধি, ঢাকা>> রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় নিজস্ব ফ্ল্যাটে স্বামী বটি দিয়ে কুপিয়ে স্ত্রীকে মারাত্মকভাবে জখম করেছে। শুক্রবার রাত ১২ টার দিকে মিরপুর ডিওএইচএসের ৪ নম্বর রোডের ৭৩ নম্বর বাসার ডি/৩ নম্বর ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় স্ত্রী উমামা বেগম কনককে (৪৫) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান। ঘটনার পর পুলিশ নিহতের উমামা বেগম কনককের স্বামী ওমর ফারুককে (৫১) গ্রেফতার করেছে।

পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, ‘কয়েক বছর আগে ওমর ফারুক জাপান থেকে ফিরে আসেন। ডিওএইচএসের ওই ফ্ল্যাটটি স্ত্রী ও তার নিজের নামে সমহারে ক্রয় করেন। এর মধ্যে স্ত্রী তার কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়ে অন্য আত্মীয়-স্বজনকে দিয়ে ব্যবসার নামে বিনিয়োগ করে। কিন্তু ব্যবসায় ক্ষতির কথা জানিয়ে টাকা আর ফেরত দেননি। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হত। তাদের দুই সন্তান। এর মধ্যে বড় মেয়েটি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে। শুক্রবার রাত ১২ টার দিকে স্বামী স্ত্রীকে বলে ফ্ল্যাটে স্ত্রীর অংশ যেন তার নামে লিখে দেয়। স্ত্রী এতে অস্বীকার করলে তাদের মধ্যে তুমুল ঝগড়া বাঁধে। এক পর্যায়ে ওমর ফারুক রান্নাঘর থেকে বটি এনে স্ত্রীকে উপর্যুপরি কুপিয়ে আহত করে। পরে স্বজনরা উমামাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করালে রাতেই তিনি মারা যান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এদিকে খবর নিয়ে জানা যায়, উমামা বেগম কনক আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দৌলতপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ৩টি প্রতিষ্ঠানে অভিযান : ৩৩ হাজার টাকা জরিমানা

সারা দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত আরও ১৫১

সংস্কৃতিকর্মী সৈয়দ মোনাব্বির হত্যার বিচার দাবিতে নাসিরনগরে মানববন্ধন ও বিক্ষোভ

পঞ্চগড় পৌর নির্বাচনে মেয়র প্রার্থী জাকিয়ার পক্ষে প্রচারণা মিছিল

ঘানি টানা ডিমলার সেই বৃদ্ধকে গরু দিলেন সামাজিক সংগঠন অঙ্কুর ইন্টারন্যাশনাল

বকশিগঞ্জ খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আত্মগোপনে, কলেজ কার্যক্রমে স্থবিরতা

ডোমারে এসএসসি ৯০ ব্যাচের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

নাসিরনগরে মাওলানা মহিউদ্দিন আহমেদের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আদমদীঘিতে ধান- চালের বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান

আদমদীঘিতে ধান- চালের বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান

ঘোড়াঘাটে পা’চারকালে সরকারি সার আটক, ৩ প্রতিষ্ঠানকে জ’রিমানা