crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় ইলিশ মাছ ধরা বন্ধ করতে তিতাস নদীতে অভিযান ,২টি মশারী জাল জব্দ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৩, ২০১৯ ৪:২৩ অপরাহ্ণ

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা >>
কুমিল্লার হোমনায় ইলিশ মাছ ধরা বন্ধ করতে তিতাস নদীতে অভিযান চালিয়ে ২টি নিষিদ্ধ মশারী জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে প্রশাসন। গতকাল বুধবার রাত ৭ টা থেকে ১২ টা পর্যন্ত তিতাস নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপ্তি চাকমা। এসময় খবর পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ২টি নিষিদ্ধ মশারী জাল জব্দ করা হয়েছে ।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জব্দ কৃত জাল গুলোকে উপজেলা পরিষদ মাঠে পুড়িয়ে ফেলা হয়। এ সময ইউএনও তাপ্তি চাকমা ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম উপজেলা মৎস্য কর্মকর্তা কারিশমা আহম্মদ জাকসি, পিআইও মো. নাহিদ আহম্মদ জাকির, আরডিও স্বপন চন্দ্র বর্মন,উপজেলা তথ্য কর্মকর্তা হামিয়া কাওসার খুকু, সহকারী শিক্ষা কর্মকর্তা খাদিজা আক্তার, হোমনা উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এটিএম মোর্শেদুল ইসলাম শাজু , হোমনা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হক সরকার, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আক্তার হোসেন প্রমুখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা কারিশমা আহাম্মদ জাকসি জানান, ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা, পরিবহন,মজুদ ও বিক্রি নিষিদ্ধ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয় । এআদেশ অমান্যকারীদের বিরুদ্ধে জেল জরিমানার বিধান রাখা হয়েছে । এরই অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহের হলিধানী ইউনিয়নে মানবতাবিরোধী অপরাধ মামলায় ১৫ ডিসেম্বর পর্যন্ত জামিন সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়ার

কালীগঞ্জে নিখোঁজের ১৭ দিন পর কিশোরীর অর্ধ-গলিত লাশ উদ্ধার

মিরজাগঞ্জ হাটের বটগাছটি ভেঙে পড়ায় দুর্গোৎসব অনিশ্চিত

আধুনিক বিশ্বে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রদান করা হয় বেতন আর এমপিওভুক্ত বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রদান করা হয় অনুদান !

ডোমারে এসএসসি ৯০ ব্যাচের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

ডোমারে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বামুনিয়া কালীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়

ঝিনাইদহে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে খাদ্যসামগ্রী ও নগদ টাকা বিতরণ

দেশে করোনায় আরও ৮৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৬২৯

ডোমারে শত বছরের ব্রিজ মেরামত,পূরণ হচ্ছে লাখো মানুষের স্বপ্ন

মহেশপুরের নস্তি বাওড়ের ২০ বিঘা জমি হাতছাড়া হওয়ার আশংকা!