crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২৭, ২০১৯ ৪:০২ অপরাহ্ণ

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা >>
কুমিল্লার হোমনায় ইয়ামিন(২৮) নামের এক ইয়াবাসেবীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপ্তি চাকমার আদালত এ দণ্ড প্রদান করেন। ইয়ামিন উপজেলার রামপুর গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে ইয়ামিনকে ইয়াবা সেবন রত অবস্থায় তার বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার নিকট থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদিও উদ্ধার করা হয়। 
পরে ইয়ামিনকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে উপজেল্ নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপ্তি চাকমা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 
হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপ্তি চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, ইয়ামিন নামের এক মাদকসেবীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে আমার বাড়ি আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের  জুনিয়র অফিসার, ফিল্ড এর স্ত্রী ও মেয়ের হাতে  অনুদানের টাকার চেক হস্তান্তর

সুন্দরগঞ্জে আমার বাড়ি আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার, ফিল্ড এর স্ত্রী ও মেয়ের হাতে অনুদানের টাকার চেক হস্তান্তর

হাজারীবাগে মরহুম ম‌জিবর রহমান (মজু)এর মিলাদ ও হিন্দু সম্প্রদা‌য়ের পক্ষ থে‌কে বি‌শেষ আলোচনা ও প্রার্থনা

কুমারখালীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ সভা

পঞ্চগড়ে সুগার মিলে চু’রি, আটক-২

হোমনায় জাতীয় বীমা দিবস উদযাপন

কেএমপি’র খালিশপুর থানা পুলিশের অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

ঘোড়াঘাটে মোবাইল চোরকে জিজ্ঞাসাবাদে মিলল ৩টি চো’রাই গরুর সন্ধান, গ্রেফতার-২

সরিষাবাড়ীতে নদী থেকে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব, দেখার কেউ নেই

জামালপুরের ইসলামপুরে সাড়ে ২৭ মেট্রিক টন সরকারি চাল জব্দ

জামিন পেলেন কুমিল্লার সেই বিচারক