crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে স*ন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৪

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২০, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারীতে স*ন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগের দুই নেতাসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে পঞ্চগড়ের পুলিশ সুপার মোঃ আবু সাইমের দিকনির্দেশনায় আটোয়ারী থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি দু’জন হলেন—বলরামপুর ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত এক কিশোর, যার পিতার নাম মোঃ রাজ্জাকুল ইসলাম। তাঁর বাড়ি আটোয়ারী উপজেলার ত্রিশুলিয়া গ্রামে। অপরজন আনোয়ার হোসেন রানা (৩২)। তিনি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৯ নম্বর সাকোড় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তাঁর পিতার নাম মোঃ ইউসুফ আলী এবং বাড়ি গড়পাড়া গ্রামে।

পুলিশ সূত্রে জানা যায়, তাঁরা আটোয়ারী থানার মামলা নম্বর-১৭, তারিখ ২৯ জুন ২০২৬-এর আসামি। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর ১০, ১২, ৮, ৯(৩), ১১ ও ১৩ ধারায় করা হয়েছে।

এ ছাড়া তিনটি সিআর ওয়ারেন্টে আটোয়ারী উপজেলার বাসিন্দা মোঃ হায়দার আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর পিতার নাম মোঃ রহিম উদ্দিন। তাঁর বিরুদ্ধে সিআর ৩৬/২৫ (এ), সিআর ২৫০/২৬ (এ) এবং সিআর ১৬৪/২৬ (এ) নম্বরের ওয়ারেন্ট ছিল।

অন্যদিকে, এনজিআর ২৬/২৬ (ডি) নম্বরের একটি ওয়ারেন্টে মোঃ শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি আটোয়ারী উপজেলার বোধগাঁও (গোলচক্কর) এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত জামাল সাধু।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মতিয়ার রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত চারজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শৈলকুপায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের সদস্যদের নিয়ে উঠান বৈঠক

শৈলকুপায় যৌতুকের দাবিতে নির্যাতন করে ওড়নায় ফাঁস দিয়ে গৃহবধুকে হত্যার অভিযোগে থানায় মামলা, গ্রেফতার নেই হতাশ নিহতের পরিবার

“ম্যাব বগুড়া অঞ্চল”-এর নেতা নির্বাচিত হলেন রোকসানা পারভীন

পাবনার চাটমোহরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

কুমিল্লার বিবির বাজার স্থলবন্দর পরিদর্শন করলেন ভারতীয় হাইকমিশনার

ডোমারে জোড়াবাড়ী ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন পেতে ৬ প্রার্থীর দৌড়ঝাঁপ

করোনা উপসর্গ নিয়ে ঝিনাইদহের ২টি উপজেলায় নারীসহ দু’জনের মৃত্যু!

চুয়াডাঙ্গায় অসহায় কৃষকের ধান কেটে দিল চুয়াডাঙ্গার কুতুবপুর ইউপি যুবলীগ

নেপালকে পায়রা বন্দর ব্যবহারের প্রস্তাব প্রধানমন্ত্রীর