crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মাহফিলের নামে সরকারবিরোধী ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১০, ২০২৬ ৯:৪৪ অপরাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি।।
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, “আমরা কোনো মাহফিলের বিরুদ্ধে নই বরং মাহফিলকে সহযোগিতা করতে চাই। কিন্তু মাহফিলের নামে সরকারের বিরুদ্ধে চক্রান্ত বা ষ*ড়যন্ত্র করা হলে, সরকারকে বিব্রত করার চেষ্টা করা হলে, এ ধরনের মাহফিল আমি মেনে নিই না।”

শনিবার (১০ অক্টোবর) পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরহাদ হোসেন আজাদ আরো বলেন, “এই এলাকার প্রতিটি নেতাকর্মীকে এ বিষয়ে সোচ্চার থাকতে হবে। প্রতিটি মাহফিলের ক্ষেত্রে আমরা নিরপেক্ষ বক্তা চাই, যিনি কোনো দলের কথা বলবেন না। আমাদের দলের কথা বলার দরকার নেই। তিনি সঠিক ইসলাম, কোরআন ও হাদিসের ব্যাখ্যা দিয়ে আমাদের হেদায়েত করার চেষ্টা করবেন।”

এর আগে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, পঞ্চগড় আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মির্জা নাজমুল ইসলাম কাজলসহ বিএনপি ও ওলামা দলের নেতারা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা রোধে অবৈধ যানবাহন নছিমন, করিমন ও ইজিবাইক জব্দ

সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে পঞ্চগড়ে যৌথ বাহিনীর অভিযান

কেএমপি’র দৌলতপুর থানার অভিযানে মাদকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসীর উপর সং’ঘবদ্ধ হা’মলা, থানায় অভিযোগ 

রংপুরে আশ্বাসেই আটকে আছে ছয়টি সেতু

রংপুরে আশ্বাসেই আটকে আছে ছয়টি সেতু

ক্ষুদে সাংবাদিক সাজে সাংবাদিক কন্যা

দাউদকান্দিতে ১ কোটি ৭০ লাখ টাকা ছি’নতাই, পুলিশের উদ্ধার ১কোটি ৮ লাখ

গাজায় ইসরায়েলি গ*ণহত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে তৌহিদী জনতার  বিক্ষোভ মিছিল

ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে কেএমপি’র ২১ মামলা ও ৩৬ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহের মধুহাটিতে আওয়ামীলীগের কর্মীসভা অনুষ্ঠিত