crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দাউদকান্দিতে ১ কোটি ৭০ লাখ টাকা ছি’নতাই, পুলিশের উদ্ধার ১কোটি ৮ লাখ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৪, ২০২৩ ১০:১৪ অপরাহ্ণ

 

কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দিতে ছি’নতাই হওয়া ১কোটি ৭০লাখ টাকার মধ্যে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ১কোটি ৮ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকালে দাউদকান্দি উপজেলার পৌর বাজার কমিটির সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি – মোহাম্মদ সোহেল এর দাউদকান্দির বাসায় অভিযান চালিয়ে এ টাকা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, দাউদকান্দি মডেল থানার ওসি মোজাম্মেল হক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার (৩সেপ্টেম্বর) রাত ২টার দিকে সাইফুল নামের এক ব্যাক্তি ১কোটি ৭০লাখ টাকাসহ ঢাকা থেকে কুমিল্লায় যাওয়ার পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থিত দাউদকান্দির মোহন সিএনজি পাম্পে এসে গাড়ি থামায়। এসময় আগে থেকে ওঁৎ পেতে থাকা সোহেলসহ অজ্ঞাতরা অ’স্ত্রের মুখে জি’ম্মি করে থেমে থাকা গাড়ি থেকে ১ কোটি ৭০ লাখ টাকা ছি’নিয়ে নিয়ে যায়। পরে পুলিশে খবর দিলে তথ্য প্রযুক্তির সহায়তায় রাতে ও দিনে অভিযান চালিয়ে জেলার দাউদকান্দি উপজেলার দাউদকান্দি উত্তর ইউনিয়নের কদমতলী গ্রামের সোহেলের বাড়ি থেকে ১কোটি ৮লাখ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় সোহেলসহ অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। তবে ঘটনার পর থেকে পলাতক রয়েছে সোহেল ও তার সহযোগীরা।

পুলিশ জানায়, রাতে এত টাকা নিয়ে যাওয়া এবং এর উৎস তদন্তসহ অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শেরপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস উদযাপন

রংপুরে সাড়ে ১৩ হাজার কেজি মেয়াদোর্ত্তীণ আটাসহ গ্রেফতার-২

গৌরীপুরে রামগোপালপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের মেম্বার পদপ্রার্থী আঞ্জুয়ারা বেগমের গনসংযোগ

প্রাথমিক বিদ্যলয়ের শিক্ষকদের সতর্ক করল অধিদপ্তর

ঝিনাইদহে প্রাথমিক বিদ্যালয়ে নিম্নমানের বায়োমেট্রিক হাজিরা মেশিন!

অনন্য ভালোবাসায় সিক্ত হলেন কেএমপি’র বিদায়ী পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির (পিপিএম-সেবা)

হোমনায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

নার্স দিয়ে শুরু করা হবে কোভিড-১৯ টিকাদান কর্মসূচি

বাংলাদেশের একটি মানুষও ক্ষুধার্ত ও গৃহহীন থাকবে না : প্রধানমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে দ্বিতীয় দিনের মত রাজপথে অবস্থান শিক্ষক-কর্মচারীদের