crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে বিশ্ব বসতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৫, ২০২৬ ৭:১০ অপরাহ্ণ

 

মো. আল আমিন, কিশোরগঞ্জ থেকে।।
কিশোরগঞ্জে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) গণপূর্ত বিভাগ ও কিশোরগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য “সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ”।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মহিউদ্দিন জাহাঙ্গীর।

দিবসটি উপলক্ষে আয়োজিত র‌্যালিতে গণপূর্ত বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় বক্তারা বলেন, সবার জন্য নিরাপদ, মানসম্মত ও পর্যাপ্ত বাসস্থান নিশ্চিত করা জরুরি। পরিকল্পিত নগরায়ণ ও পরিবেশবান্ধব আবাসন ব্যবস্থা গড়ে তুলতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, ‘নিরাপদ ও মানসম্মত বাসস্থান মানুষের মৌলিক প্রয়োজন। পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে।”

নির্বাহী প্রকৌশলী মহিউদ্দিন জাহাঙ্গীর বলেন, “বিশ্ব বসতি দিবসের মাধ্যমে নিরাপদ আবাসন ও টেকসই নগরায়ণ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে গণপূর্ত বিভাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে সবার জন্য নিরাপদ আবাসন, পরিকল্পিত নগরায়ণ ও টেকসই বসতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দেবীগঞ্জ রেঞ্জ কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ

মেঘনায় পূর্ব শত্রুতার জেরে ১ নারীকে কুপিয়ে হত্যা, আহত ৩ , আটক-১

জামালপুরের তারাকান্দিতে দশ বইয়ের পাঠাগার উদ্বোধন

ডোমারে অর্পন, বন্ধন ও প্রদীপ শিখা যুব সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

ঝিনাইদহে শীতার্তদের মাঝে পুলিশের শীতবস্ত্র বিতরণ

ঝিনাইদহ এনপিএস ও জেলা কৃষক লীগের উদ্যোগে ধান কাটার কার্যক্রম শুরু

ভারতের ‌রাজস্থানে পৌরসভা নির্বাচনে জয়জয়কার কংগ্রেসের

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ সাংবাদিক সুরক্ষা আইনের দাবিতে জামালপুরে মানবন্ধন

ঝিনাইদহে আপত্তিকর অবস্থায় দুই টিকটক ও লাইকি মডেল আটক

বগুড়ায় চা*পাতি ও নগদ টাকাসহ ৩ ছি*নতাইকারী গ্রেফতার