crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আন্তঃসীমান্ত নদীর ন্যায্য হিস্যা নিশ্চিতে সরকার কাজ করছে : পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৩, ২০২৬ ৬:৩৭ অপরাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি।।
দেশের নদী, খাল ও জলাশয় দ*খলমুক্ত এবং পুনরুদ্ধারের ক্ষেত্রে কোনো ধরনের দলীয় পরিচয় বা রাজনৈতিক বিবেচনা করা হবে না বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, একবার খনন ও পুনরুদ্ধার করা নদী-খাল কিংবা জলাশয় যাতে আবার দখল হয়ে না যায়, সে বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্তবর্তী মহানন্দা নদী এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। নদী ও পরিবেশ নিয়ে কাজ করা সংগঠন নোঙর বাংলাদেশের আয়োজনে নোঙর রিভার ক্যাম্প- এর কার্যক্রম উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন তিনি।

আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা প্রসঙ্গে ফরহাদ হোসেন আজাদ বলেন, “বাংলাদেশের সঙ্গে ভারতের ৫৪টি এবং মিয়ানমারের তিনটি আন্তঃসীমান্ত নদী রয়েছে। এসব নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে সরকার কাজ করছে।”

ফারাক্কা চুক্তির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, “৩০ বছর মেয়াদি এ চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে তা নবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। চুক্তি নবায়নের বিষয়ে একটি কারিগরি কমিটি কাজ করছে বলেও জানান তিনি।”

এর আগে মহানন্দা নদীর সীমান্তবর্তী এলাকা ঘুরে দেখেন প্রতিমন্ত্রী। পরে নোঙর রিভার ক্যাম্পের পতাকা আয়োজকদের হাতে তুলে দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আয়োজকরা জানান, নোঙর বাংলাদেশের উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে রিভার ক্যাম্পের কার্যক্রম পরিচালিত হবে। বিভিন্ন জেলা ঘুরে এ কর্মসূচি শেষ হবে টেকনাফে গিয়ে।

অনুষ্ঠানে পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম.এ মজিদ, তেঁতুলিয়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আঁকাশ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, নোঙর বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন সামস, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সদস্য দিন মোহাম্মদ খান, সালাউদ্দীন প্রধান ও নাসির খান মিন্টুসহ জেলা-উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বিসিবি প্রেসিডেন্ট’স কাপ শুরু আজ থেকে, প্রতি দলে খেলতে পারবেন ১২ জন ক্রিকেটার

ঝিনাইদহে সা’দ বিরোধীদের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

মানবিক কাজে নিয়োজিত ‘আলোর সন্ধানে ঝিনাইগাতী’ (আসঝি) সংগঠন

নাসিরনগরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

নাসিরনগরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

হোমনায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে রেহানা বেগম,ভাইস চেয়ারম্যান মহাসীন ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার নির্বাচিত

কেএমপি’র অভিযানে মাদকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

ডোমারে মহান বিজয় দিবস উদযাপন

ডোমারে মহান বিজয় দিবস উদযাপন

ভারতে মুসলিম হত্যার প্রতিবাদে জগন্নাথপুরে বিক্ষোভ

বগুড়ায় তেলের ট্যাংকি বিস্ফোরণে ৪ জন নিহত