crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি বিষয়ক অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৫, ২০২০ ৪:২০ অপরাহ্ণ


ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি বিষয়ক অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ঝিনাইদহের সিভিল সার্জনের সম্মেলন কক্ষে উইটি নেট সার্স নামের একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় এ সভার আয়োজন করে স্বাস্থ্য অধিদপ্তরের, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন প্রকল্প। এসময় সিভিল সার্জন ডা. সেলিনা বেগম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ, ডা. নিশাত তাসনিম, স্বাস্থ্য শিক্ষা অফিসার ওয়াহিদুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন , হেলথ এডুকেশন এন্ড প্রমোশন এর টিম লিডার শবনম নদী। এসময় বক্তারা, সড়ক মহাসড়কে সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মেনে চলা, গাড়ির ফিটনেস নিশ্চিত করা, গাড়ী চালানো অবস্থায় মোবাইল ফোন ব্যবহার না করা, অতিরিক্ত যাত্রী বা মালামাল বহন না করা, দৌড়ে রাস্তা পার না হওয়া, রাস্তা পারপারের সময় মোবাইল ফোন বা হেডফোনে কথা না বলাসহ নানা বিষয়ে মানুষকে সচেতন করার আহ্বান জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পাবনায় উপজেলা নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণ

জামালপুরের তিতপল্লায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

পুলিশের চার অতিরিক্ত ডিআইজিসহ ২০ কর্মকর্তার বদলি

সীতাকুণ্ডে বি’স্ফোরণে আ’হতদের দেখতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভূমিমন্ত্রী

সীতাকুণ্ডে বি’স্ফোরণে আ’হতদের দেখতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভূমিমন্ত্রী

মধুপুরে অজ্ঞাত পরিচয় শিশুটির তার নাম ঠিকানা বলতে না পারায় সমস্যায় অটোচালক

ঝিনাইদহে নিজ হাতে তৈরী ইফতার নিয়ে পথচারীদের পাশে ছাত্রলীগ নেত্রী সিথি

ইদের জামাত জনসমুদ্রে রূপ নেয় শোলাকিয়া ঈদগাহ মাঠ

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান

নাসিরনগরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি

হোমনায় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

হোমনায় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়