crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দেশের উন্নয়ন ও সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে- পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২, ২০২৬ ৮:৪২ অপরাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি।।
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশের উন্নয়ন ও সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। একই সাথে ক্ষমতা ও স্বার্থের জন্য যারা একাত্তরের চেতনাবিরোধী শক্তি এবং স্বাধীনতার বিরোধীদের সাথে হাত মেলায়, তাদের বিরুদ্ধেও দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহাড়ী ইউনিয়নের বোয়ালমারী বারুনী এলাকায় করতোয়া নদীর ২৩০ মিটার নদী তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধনে গিয়ে তিনি এ কথা বলেন।

একই সাথে তিনি বলেন, “১৯৭১ সালে যারা স্বাধীনতার বিরোধী ছিল এবং স্বাধীনতা চায়নি, আজ তারাই দেশের উন্নয়ন ও সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে স্বাধীনতার শত্রুদের সাথে গোপন চক্রান্ত চালিয়ে যাচ্ছে।”

প্রতিমন্ত্রীর ফরহাদ হোসেন আজাদ বিএনপির ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে বলেন, “১৯৭১ সালে জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন, যুদ্ধ করেছিলেন এবং দেশ পরিচালনায় নেতৃত্ব দিয়েছিলেন। ১৯৯০ সালে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনও সফল করেছে বিএনপি। কিন্তু এর বিপরীতে জামায়াত, ইসলামী আন্দোলন বা অন্যান্য দলগুলোর সাথে বিএনপির আদর্শিক পার্থক্য রয়েছে। বিএনপি সবসময় দেশের স্বার্থ, গণতন্ত্রের স্বার্থ, সার্বভৌমত্ব এবং দেশের ২০ কোটি মানুষের অধিকার বাস্তবায়নের পক্ষে অবস্থান নিয়েছে। দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হলেও বিএনপি কখনো কারো সাথে আপস করেনি।”

শেষে সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকান্ডের কথা তুলে ধরে আগামীর স্থানীয় নির্বাচন প্রসঙ্গে আরো বলেন, “দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না থাকলেও, দেশের স্বার্থে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্ম-বর্ণের মানুষকে স্থানীয় নির্বাচনে নিজ নিজ প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানানো হয়েছে।”

এর আগে প্রতিমন্ত্রী করতোয়া নদী এলাকা পরিদর্শন করে নামফলক উদ্বোধন করেন। একই সাথে এক আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এসময় পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, থানা পুলিশ সহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

শৈলকূপায় অটোভ্যানসহ শিশু চালক নি-খোঁ-জ

ময়মনসিংহ ভাটি কাশর গোরহস্থানে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীমের মতবিনিময়

কলেজ ছাত্রী ও গৃহবধূসহ দুই নারীর রহস্যজনক লাশ উদ্ধার: ওসি’র অশোভন আচরণ!

কিশোরগঞ্জের ইটনায় ওসির কথায় চু*রি হওয়া ইমামের মোবাইল ফেরত দিয়েছে চো*র

ডোমারে বীর মুক্তিযোদ্ধা কমরেড মফিজার রহমান দুলালকে গণ সংবর্ধনা

ডোমারে বীর মুক্তিযোদ্ধা কমরেড মফিজার রহমান দুলালকে গণ সংবর্ধনা

দিনাজপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত

আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহারের সম্ভাবনা নেই: আইন উপদেষ্টা

বাঞ্ছারামপুরে মু’ক্তিপণের জন্য ৭ বছরের শিশুকে হ’ত্যা, ২ অ’পহরণকারী গ্রেফতার

দেশে করোনায় আরও ২২৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২,২৩৬