crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ৮:২১ অপরাহ্ণ

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি।।
ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীর পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পুঠিয়া উপজেলার বেলপুকুর বাইপাস এলাকায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এতে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলীসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয়রা অংশ নেন।

কর্মসূচিতে ডেঙ্গুর সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে জনসচেতনতা তৈরি করা হয়। বিশেষ করে জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার রোধে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়।এরপর বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে চারা গ্রহণ করে।

দিনের অপর কর্মসূচিতে পুঠিয়া উপজেলার ভালুকগাছি ইউনিয়নের কান্তার বিলে ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হাবিবুর রহমান, রাজশাহীর জেলা প্রশাসক মো. কাজী শহিদুল ইসলাম, পুঠিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত সালমান, সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস, বেলপুকুর থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, শুধু অভিযান পরিচালনা করে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ জন্য প্রত্যেককে নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখতে হবে। জমে থাকা পানি অপসারণ এবং সম্ভাব্য মশার প্রজননস্থল নিয়মিত ধ্বংস করার পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়। #

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সরিষাবাড়ীতে ব্যক্তিগত উদ্যোগে মাস্ক বিতরণ করেছেন মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ

শেরপুরের ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দু*র্নীতি প্রতিরোধ দিবস পালিত

দাউদকান্দিতে ক্যান্সার আক্রান্ত স্বামীকে সম্পত্তির জন্য মা’রধর!

দাউদকান্দিতে ক্যান্সার আক্রান্ত স্বামীকে সম্পত্তির জন্য মা’রধর!

সরিষাবাড়ীতে প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ

চীন থেকে কিট ও পিপিই নিয়ে এলো বিমানবাহিনী

অবশেষে হোমনায় নবজাতক সেই শিশুটি পেতে যাচ্ছে পিতৃপরিচয়, থানায় মামলা

সীমান্তে থামছেনা অবৈধ অনুপ্রবেশ, ৩ মাসে ৩২৭ জন গ্রেফতার!

কাল থেকে খোলা থাকবে শপিংমল ও দোকানপাট

ময়মনসিংহে সকল জল্পনা কল্পনা শেষে লাল ব্যাগে লাশ পাওয়ার রহস্য উৎঘাটন করলো ডিবি, ৪ খুনিই গ্রেফতার

স্বাস্থ্য খাতে বেশি বরাদ্দ ও দুর্নীতি প্রতিরোধ চায় বাংলাদেশ কংগ্রেস