crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

অনুমোদনহীন-অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৪, ২০২১ ৮:১৭ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক : অনুমোদনহীন ও অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশের কপি পাওয়ার ৭ দিনের মধ্যে বিটিআরসি চেয়ারম্যান ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে এই নির্দেশ বাস্তবায়ন করে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এসংক্রান্ত এক রিটে সম্পূরক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন রিটকারী আইনজীবী জারিন রহমান ও রাশিদা চৌধুরী নীলু। আর রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

এসংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে গত ১৬ আগস্ট হাইকোর্ট অনুমোদনহীন ও অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধে এবং নিবন্ধনের জন্য বিবেচনাধীন অনলাইন নিউজ পোর্টালগুলোকে নিবন্ধন দিতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। ওই রুলে প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ এর ১১(২)(খ) অনুযায়ী কার্যকর ও উপযুক্ত একটি নৈতিক আচরণবিধি প্রণয়ণে নিষ্ক্রিয়তাকে কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না জানতে চাওয়া হয় এবং পত্রিকা ও অন্যান্য সংবাদ সংস্থা, সাংবাদিকদের উচ্চমানসম্পন্ন পেশাদারিত্বের জন্য একটি নৈতিক আচরণবিধি করার নির্দেশ কেন দেয়া হবে না, তাও রুলে জানতে চাওয়া হয়। এছাড়া ন্যাশনাল ব্রডকাস্ট পলিসি-২০১৪ অনুযায়ী একটি “ব্রডকাস্টিং কমিশন” গঠনে যথাযথ পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেয়া হবে না, তাও জানতে চান হাইকোর্ট।

তথ্য সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে সাত দিনের মধ্যে রুলের জবাব দিতে বলেন হাইকোর্ট।

সূত্র: চ্যানেল আই অনলাইন, একুশে টিভি অনলাইন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জনবল ও অবকাঠামোর অভাবে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি গ্রন্থাগার ও জাদুঘর বিলুপ্তির পথে

ডিমলায় লাইফ কেয়ার হসপিটালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

ডোমারে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

স্ত্রী ও তিন কন্যাসহ নাঈমুল ইসলাম খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

হোমনায় ছেলের হাতে মা খু’ন, ঘা’তক ছেলে আটক

জান্নাত লাভের দোয়া

ডোমারে যুবক হত্যা মামলায় জড়িত ২ আসামী গ্রেফতার

রংপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই দুলাভাইসহ শ্যালক নিহত

নাসিরনগরে কর্মহীন ও অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করলেন এমপি

দেশ গঠনে বাধা মোকাবিলায় শপথের মাধ্যমে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে: তারেক রহমান