crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে দুই যুবদল নেতার ওপর হা*মলা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৫, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি।।
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সং*ঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হা*মলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘটে।

হামলায় আহত দুজন হলেন পঞ্চগড় পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরান ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। তারা দুজনই পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের সমর্থক হিসেবে পরিচিত।

দলীয় নেতা-কর্মীদের ভাষ্য, গতকাল রাতে বিএনপির দলীয় কার্যালয়ে কয়েকজন সাংবাদিককে নিয়ে সংবাদ সম্মেলন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের সমর্থকরা। পরে তারা শহরের সিনেমাহল মার্কেটে চা খেতে যান। সেখানে নওশাদ জমিরের সমর্থকদের সঙ্গে ফরহাদ হোসেন আজাদের সমর্থকদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আরিফুল ইসলাম ইরানকে মা*রধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

দলীয় নেতা-কর্মীরা আরও দাবি করেন, এ সময় ধা*রালো অ*স্ত্র দিয়ে ইরানের পেটে আঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অন্যদিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে হারুন অর রশিদের ওপর হা*মলার অভিযোগ উঠেছে। তার ভাষ্য, সেখানে অপর পক্ষের নেতা-কর্মীরা তাকে মা*রধর করেন এবং তার মোটরসাইকেল ভা*ঙচুর করেন। পরে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসা দেওয়া হয়।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রেজওয়ানুল্লাহ বলেন, “আরিফুল ইসলাম ইরান নামে একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তার পেটের নিচের দিকে আঘাতের চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এদিকে দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেওয়ায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে পুলিশের টহল চলছে।”

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, “বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশের টহলও চলছে।”

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

তথ্য-প্রযুক্তি নির্ভর জাাতি গড়তে ড. এম এ ওয়াজেদ মিয়া হাই-টেক পার্ক গুরুত্বপূর্ণ অবদান রাখবেঃ স্পীকার

তথ্য-প্রযুক্তি নির্ভর জাাতি গড়তে ড. এম এ ওয়াজেদ মিয়া হাই-টেক পার্ক গুরুত্বপূর্ণ অবদান রাখবেঃ স্পীকার

নাগরপুরে চাঞ্চল্যকর ক্লুলেস বিপ্লব হত্যাকান্ডের মূল রহস্য উন্মোচিত

সরকার পদক্ষেপ নেওয়ায় নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধ করা সম্ভব হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

জামালপুরে শেখ হাসিনা মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন ও ক্লাস বর্জন কর্মসূচি

রংপুরে ২ জেএমবি সদস্য আটক

চাল নিয়ে বাড়ী ফেরা হলো না মসজিদের ঈমাম রুহুল কাদেরের

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র উভয়ই অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন চায়’

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাংচুর করার অভিযোগ

কেএমপি’র অভিযানে মা-দ-ক-স-হ ৩ ব্যবসায়ী গ্রেফতার

হোমনায় পোনামাছ অবমুক্তকরণ

হোমনায় পোনামাছ অবমুক্তকরণ