crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শৈলকুপার অচিন্ত্যপুর মাধ্যমিক বিদ্যালয়ের কক্ষে চলছে মুদি দোকান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১৪, ২০২১ ১০:১৩ অপরাহ্ণ

 

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ

যেখানে ছাত্রছাত্রীদের জন্য পাঠদান কক্ষ আর সেখানেই রীতিমত চেয়ার টেবিল, বেঞ্চ সরিয়ে বানানো হয়েছে দোকান ঘর। এমনটি দেখা যায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার অচিন্ত্যপুর মাধ্যমিক বিদ্যালয়ে।

সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির একটি কক্ষে আসবাবপত্র সরিয়ে দোকানঘর বানানো হয়েছে। বেশ কিছুদিন ধরে এখানে ব্যবসা চালিয়ে যাচ্ছে অচিন্ত্যপুর গ্রামের রাশিদুল ইসলাম।

গ্রামের লোকের অভিযোগ ,এই স্কুলের প্রধান শিক্ষক আহাম্মদ আলী এই পাঠদান কক্ষটি টাকার বিনিময়ে ভাড়া দিয়েছেন। কীভাবে পাঠদান কক্ষ ভাড়া দিলেন এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

অচিন্ত্যপুর গ্রামের বাসিন্দা গণি বলেন, বিদ্যালয় কক্ষে দোকান বসিয়ে ব্যবসা করা একদমই ঠিক না। প্রতিষ্ঠানে দোকান ঘর মেনে নেওয়া যায় না।

এ ব্যাপারে প্রধান শিক্ষক আহাম্মদ আলী বলেন, আমি দোকান ঘর ভাড়া দেইনি, রাশিদুল কিছুদিনের জন্য মালামাল নিয়ে ব্যবসা করছে। তবে অচিরেই এখান থেকে দোকান উঠিয়ে দেওয়া হবে।

এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহাম্মেদ বলেন কোন ক্রমেই পাঠদান কক্ষে দোকান ঘর বসিয়ে ব্যবসা পরিচালনা করা যাবে না। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক কারবারি গ্রে’ফতার

দাউদকান্দিতে সাংবাদিকের ওপর হা*মলা- মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

চকরিয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠান সম্পন্ন

নির্দোষ ব্যক্তিদের আসামি করলে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করুন : ডিসিদের প্রতি প্রধানমন্ত্রী

রংপুরে বাইক চুরির সময় গণপিটুনির শিকার যুবককে পুলিশে সোপর্দ

সুনামগঞ্জে শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সুনামগঞ্জে শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আবু ইউনুস মোঃ সহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে হত্যা ও আগুনে পুড়িয়ে ফেলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন-সমাবেশ

কিশোরগঞ্জে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

করোনা সন্দেহে একই পরিবারের ৫জন রংপুর মেডিক্যালে ভর্তি