crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১১:৫৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাগরপুরে বাল্যবিবাহ বন্ধ শীর্ষক আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৯, ২০২০ ২:২২ অপরাহ্ণ

মো. মেহেদী হাসান ফারুক, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ “বাল্য বিয়েকে না বলি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় উপজেলা চত্বরে (৯ জানুয়ারি ২০২০) বৃহস্পতিবার বাল্যবিবাহ বন্ধ শীর্ষক আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা চত্বরে এক আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘বাল্যবিয়ে বন্ধে আমার মত এগিয়ে আসুন আপনিও’ ‘বাল্য বিয়ে বন্ধে প্রয়োজন আপনাকেও। আওয়াজ তুলুন। প্রতিবাদ করুন। রুখে দাড়ান। কল করুন ১০৯ নম্বরে। অথবা খবর দিন স্থানীয় প্রশাসনকে। এ সকল তথ্য তুলে ধরে বাল্যবিয়ে বন্ধের প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আলোচনাসভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাল্যবিয়ে নিয়ে বেশ কয়েকটি মঞ্চ নাটক পরিবেশন করা হয়। এতে দৃশ্যমান হয় কীভাবে এমন বিয়ে হয় এবং এর পরিনতি কী। পাশাপাশি বাল্যবিয়ে র্নিমূল করতে করণীয় বিষয়সমুহ উঠে আসে এতে। এ সময়, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলার স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. শরীফ নজরুল ইসলাম, নাগরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের চীফ ফিল্ড অফিসার মো. ওমর ফারুক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, ছামিনা বেগম সিপ্রা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম। এ সময় আরও উপস্থিত ছিলেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) মো. গোলাম মোস্তফা মন্ডল, উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ । অনুষ্ঠানের শেষে বিজয়ীদেও হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) মো. শহিদুল ইসলাম। এ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা, বাল্যবিয়ে বিষয়ক মঞ্চ নাটক, আলোচনা সভায, বাল্যবিয়ে বন্ধে সচেতনতা সৃষ্টি করতে বিভিন্ন দিক তুলে ধরা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বন্যার্ত একজন মানুষও না খেয়ে থাকবে না : তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ স্কাউট রোভারের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

রংপুরে আইনজীবীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪৩৪

ঝিনাইদহের চন্ডিপুর গান্নায় চাঁদার জন্য ইজিবাইক চালককে পিটিয়ে জখম করল যুবলীগ নেতা জাবেদ

ত্রাণের অপব্যবহার বরদাশত করবো না : প্রধানমন্ত্রী

গ্রেনেড হামলা কোন দুর্ঘটনা নয়, এটা পরিকল্পিত: ওবায়দুল কাদের

ঝিনাইদহে উদ্যোক্তা প্রশিক্ষণের তৃতীয় ব্যাচের উদ্বোধন

হোমনায় পৃথক কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালন

অবিলম্বে দেশে ভোজ্যতেলের দাম সমন্বয়ের দাবিঃ ক্যাব

অবিলম্বে দেশে ভোজ্যতেলের দাম সমন্বয়ের দাবিঃ ক্যাব