crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১০, ২০২৬ ৬:৫৩ অপরাহ্ণ

 

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি।।
রাজশাহীর পুঠিয়ায় অবৈধভাবে সার মজুতের বিরুদ্ধে অভিযানে এক ব্যবসায়ীর দোকান ও গোডাউন থেকে ৩২০ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে শিলমাড়িয়া ইউনিয়নের কার্তিকপাড়া বাজারে এই অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান ও উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকারের নেতৃত্বে কার্তিকপাড়া বাজারে যৌথ অভিযান চালানো হয়। অভিযানের সময় বালাইনাশক বিক্রেতা মো. সাইদুল রহমানের দোকান ও গোডাউনে তল্লাশি চালিয়ে টিএসপি, ডিএপি ও ইউরিয়া সার মিলিয়ে মোট ৩২০ বস্তা সার জব্দ করা হয়।

অভিযুক্ত সাইদুল রহমান (৩৮) রাজশাহীর দুর্গাপুর থানার আড়ইল পূর্বপাড়া গ্রামের মৃত ফছির উদ্দীনের ছেলে। অভিযানের খবর পেয়ে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
জব্দ করা সার বর্তমানে পুঠিয়া উপজেলা প্রশাসনের হেফাজতে রয়েছে। অবৈধভাবে সার মজুতের অভিযোগে সাইদুল রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

উপজেলা প্রশাসন সূত্রে আরও জানা যায়, সার মজুত ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট দফতরগুলোর সঙ্গে সমন্বয় করে নজরদারি চালানো হচ্ছে। অভিযানের বিষয়ে উপজেলা প্রশাসন ও কৃষি দফতরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। #

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মধুপুরে আকাশী গ্রন্হাগার ও বিজ্ঞান ক্লাবের পক্ষ থেকে মাস্ক বিতরণ

র‌্যাব-৬ ও সিপিসি-২’র সফল অভিযানে ঝিনাইদহে বিপুল পরিমাণ সরকারি ও আমদানি নিষিদ্ধ ওষুধ জব্দ, আটক-১

বকশিগঞ্জে দানকৃত ভূমি থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় উচ্ছেদের পাঁয়তারা

বকশিগঞ্জে দানকৃত ভূমি থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় উচ্ছেদের পাঁয়তারা

সাভারে বাঁশঝাড়ে ভিতরে মিলল নারীর মরদেহ, পুলিশের ধারণা ধ*র্ষণের পর হ*ত্যা “

হোমনায় সেলিমা আহমাদ এমপি’র উদ্যোগে আলোকিত গ্রামীণ জনপদ

পেশাজীবি মানুষের সচেতনতায় মাস্ক বিতরণ ও ব্যবহারে উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

কেএমপি’র কমিশনারকে খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের আজীবন সদস্য পদ প্রদান

বিএফইউজে’র নির্বাহী পরিষদ সভায় সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর-এর অনুমোদন

প্রাথমিকের শিক্ষকদের ১১তম গ্রেড বেতন কমিশন নির্ধারণ করবে : উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার

ঝিনাইদহে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন