crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দেশের প্রথম শতভাগ রোভার জেলা কিশোরগঞ্জ, ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৫, ২০২৬ ৭:২২ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
দেশের প্রথম শতভাগ রোভার জেলা হিসেবে কিশোরগঞ্জের গৌরব অর্জন এবং জেলা রোভারের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে জেলা স্কাউটস ও কিশোরগঞ্জ জেলা রোভারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা স্কাউট কামরুল হাসান মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. হাবীবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ মো. সিদ্দিকুল্লাহ, স্কাউট উপদেষ্টা অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরী এলটি, হয়বতনগর আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ ও জেলা রোভারের সহ-সভাপতি মাওলানা আজিজুল হক, কিশোরগঞ্জ টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ হারুন অর রশীদ এবং জেলা রোভারের সম্পাদক কামরুল আহসান প্রমুখ।

বক্তারা বলেন, স্কাউটিং শুধু একটি সংগঠনভিত্তিক কার্যক্রম নয়, এটি তরুণদের নৈতিকতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ বিকাশের অন্যতম মাধ্যম। ‘প্রস্তুত থাকো’—স্কাউটিংয়ের এই মূলমন্ত্র তরুণদের যেকোনো পরিস্থিতিতে দায়িত্বশীল ও সেবামুখী ভূমিকা পালনে উদ্বুদ্ধ করে।
তারা আরও বলেন, দুর্যোগ মোকাবিলা, জনসচেতনতা সৃষ্টি, পরিবেশ সংরক্ষণ এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে স্কাউট ও রোভার স্কাউটদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বক্তারা দেশের প্রথম শতভাগ রোভার জেলা হিসেবে কিশোরগঞ্জের এ অর্জনের জন্য সংশ্লিষ্ট রোভার স্কাউট, স্কাউট লিডার, শিক্ষক ও সংগঠকদের অভিনন্দন জানান। তারা বলেন, এ অর্জন শুধু সাংগঠনিক সাফল্য নয়, বরং তরুণদের মধ্যে স্বেচ্ছাসেবা, নেতৃত্ব ও দেশপ্রেমের চর্চার একটি অনন্য দৃষ্টান্ত।

অনুষ্ঠানে স্কাউট ও রোভারদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরিবেশনাগুলোতে দেশপ্রেম, মানবিকতা, ঐক্য, সেবা ও তারুণ্যের শক্তি তুলে ধরা হয়।

উৎসবমুখর পরিবেশে জেলা রোভারের ৩৬ বছরের অর্জন ও গৌরব স্মরণ করা হয়। পাশাপাশি আগামী দিনে মানবসেবা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে যুক্ত হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন রোভার সদস্যরা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় দুবাই প্রবাসী আব্দুল আউয়ালের খাদ্য সামগ্রী বিতরণ

হোমনায় পুলিশের অভিযানে শীর্ষ স*ন্ত্রাসী মাহবুব কাঞ্চন গ্রেফতার

বিএনপি-জামায়াত একসময় আওয়ামী লীগের পায়ের নিচে আত্মসমর্পণ করবে : কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক

হোমনা উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময়সভা

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক ২০২২ নির্বাচিত হলেন সেলিমা আহমাদ এমপি

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক ২০২২ নির্বাচিত হলেন সেলিমা আহমাদ এমপি

ডোমার উপজেলা আ”লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ডোমার উপজেলা আ”লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঝিনাইদহে সরকারি নির্দেশনা অমান্য করে কর্মস্থল ত্যাগ

গোসাইরহাটে চো’রাই মোটরসাইকেলসহ ইউপি সদস্য আটক

পঞ্চগড়ে ফুলের নার্সারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

বকশীগঞ্জে পাঁচ ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-৪,স্বতন্ত্র ১ বিজয়ী