crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে ইউএনও’র অভিযানে ৫ জনের ২ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২৮, ২০২৬ ৯:৪০ অপরাহ্ণ

 

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অবৈধভাবে কৃষি জমিতে মাটি ভরাট ও ড্রেজিংয়ের মাধ্যমে জলাশয় ভরাট করার দায়ে ভ্রাম‍্যমাণ আদালত ৫ জনকে ২ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন।
একই সঙ্গে ড্রেজিং কাজে ব্যবহৃত পাইপের সংযোগ বিচ্ছিন্ন করে ধ্বংস করা হয়েছে। সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নাসিরনগর সদর, নুরপুর,কদমতলী, পূর্বভাগ ও তিলপাড়া এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরীনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুসারে
মোজাহিদ মিয়াকে ৫০ পঞ্চাশ হাজার,
আলী আহমদকে ১৫ হাজার,
খলিল মিয়াকে ৩০ হাজার,
মনিরুল ইসলাম ১ লাখ টাকা ও
রেজাউল হককে ৫০ হাজার টাকা
মোট ২ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। এ অভিযানে নাসিরনগর পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন ।

ইউএনও শাহীনা নাছরীন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, ‘কৃষি জমি,জলাশয় ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে মাটি কাটা শুধু কৃষির ক্ষতিই করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও বড় হুমকি সৃষ্টি করে। পরিবেশ সংরক্ষণ ও কৃষিজমি রক্ষায় উপজেলা প্রশাসনের ড্রেজিংবিরোধী অভিযান অব্যাহত থাকবে।’

পাশাপাশি জনস্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের তথ্য প্রশাসনকে জানাতে স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে চাকুরী দেয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিলো প্রতারক চক্র

মহেশপুর-দত্তনগর রোডে বিয়ের গাড়িতে ডাকাতি: নগদ টাকা স্বর্ণালংকার ও মোবাইল লুট

মহেশপুর-দত্তনগর রোডে বিয়ের গাড়িতে ডাকাতি: নগদ টাকা স্বর্ণালংকার ও মোবাইল লুট

রাজশাহী-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান পেলেন ঈগল

ঝিনাইদহে এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন

হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতির শাশুড়ির ইন্তেকাল

কেএমপি’র অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

বুস্টার ডোজে ফাইজারের পরিবর্তে দেওয়া হবে মডার্নার টিকা

জামালপুরে ট্রাক-সিএনজি সং’ঘর্ষে নি’হত ১, আহত ৪

জামালপুরে ট্রাক-সিএনজি সং’ঘর্ষে নি’হত ১, আহত ৪

ডোমারে বা’ল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয়সভা অনুষ্ঠিত

ডোমারে বা’ল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয়সভা অনুষ্ঠিত

শাহরিয়ার কবিরের দুই দিনের রিমাণ্ড