crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুঠিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২৭, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ণ

 

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি।।
রাজশাহীর পুঠিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে মোটরসাইকেলের ধাক্কায় রুবেল হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার (২৬ জুলাই) রাত সাড়ে ১০টা নাগাদ পুঠিয়া-তাহেরপুর সড়কের বাসুপাড়া এলাকার ‘হোসেনের বটতলা’ নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

নিহত রুবেল হোসেন উপজেলার ৫ নম্বর শিলমাড়িয়া ইউনিয়নের চন্দনমাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে রুবেলের। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুঠিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ঝিনাইদহে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

অনেক ফরাসিও চায় মেসি জিতুক বিশ্বকাপ : দেশ্যম

অনেক ফরাসিও চায় মেসি জিতুক বিশ্বকাপ : দেশ্যম

রংপুর মেডিক্যালে দালাল চক্রের ৭ সদস্য আটক

ডোমারে উপজেলা পর্যায়ে জানো প্রকল্পের সাফল্যকথা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

হোমনায় মাদ্রাসা ছাত্রী ধর্ষণকারী সুমনকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার দাবিতে মানববন্ধন

আবারও শ্রেষ্ঠ এসপি’র পুরস্কার পেলেন রংপুরের পুলিশ সুপার

সারা দেশে মহামারি আকারে বাড়ছে প্রতারণা, অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেনা ভুক্তভোগীরা !

পুলিশকে ৩ বিষয়ে গুরুত্ব দেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

সারা দেশে করোনায় আক্রান্ত ১০৪ চিকিৎসক

দিনাজপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত