crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ২:৩৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুলিশকে ৩ বিষয়ে গুরুত্ব দেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৩, ২০২১ ৮:৩৯ অপরাহ্ণ

ফাইল ছবি।

অনলাইন ডেস্কঃ পেশাগত দায়িত্ব পালনের সময় তিনটি বিষয়ে গুরুত্ব দিতে পুলিশ সদস্যদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার ও আইনের শাসনকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন।

প্রধান বলেন, ‘আমি আশা করব পুলিশ বাহিনী পেশাগত দায়িত্ব পালনের সময় জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার ও আইনের শাসনকে সর্বাধিক গুরুত্ব দেবে। আমরা গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করে দেশের মানুষের জীবনের শান্তি, নিরাপত্তা নিশ্চিত করব।’

বাংলাদেশের পুলিশকে জাতির পিতা ‘স্বাধীন দেশের পুলিশ’ বলেছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী তার ভাষণ থেকে উদ্ধৃত করে বলেন, জাতির পিতা বলেছিলেন- ‘একটা কথা ভুললে চলবে না তোমাদের, তোমরা স্বাধীন দেশের পুলিশ, তোমরা ইংরেজের পুলিশ নও, তোমরা পাকিস্তানি শোষকদের পুলিশ নও, তোমরা জনগণের পুলিশ। তোমাদের কর্তব্য জনগণকে সেবা করা, জনগণকে ভালোবাসা, দুর্দিনে জনগণকে সাহায্য করা’।

তিনি আরও বলেন, অসহায়, বিপন্ন ও বিপদগ্রস্ত মানুষের প্রতি আন্তরিকভাবে সহযোগিতা ও মানবিকতার হাত বাড়িয়ে দেবে এবং জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনে নিরলসভাবে কাজ করে যাবে।

এ সময় পুলিশ বাহিনীর আধুনিকায়ন ও উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পুলিশ সদস্যদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল পদক দেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র বিক্রির ঘটনায় গ্রেফতার ৫ জন রিমাণ্ডে

বেলুনে প্রাণ কেড়ে নিল নাদিয়ার

হোমনায় ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

রংপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে হা*মলা, আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন ভুক্তভোগীরা

রেলপথে দ্রুত এ্যাম্বুলেন্স সংযোগ করা হবে :রেলমন্ত্রী 

গাইবান্ধায় মানসিক ভারসাম্যহীন সেলিমের দায়িত্ব নিলেন পুলিশ সুপার তৌহিদুল ইসলাম

হোমনায় নিয়ম বহির্ভূতভাবে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

পঞ্চগড়ে বিয়ে ভাঙতে গিয়ে প্রেমিক আটক

ঝিনাইদহের শৈলকুপায় সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি