crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দাউদকান্দিতে চিংড়ি মাছে বিষাক্ত জেলি মেশানোর দায়ে ৩ জনের কা’রাদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২, ২০২২ ৯:২৯ পূর্বাহ্ণ
দাউদকান্দিতে চিংড়ি মাছে বিষাক্ত জেলি মেশানোর দায়ে ৩ জনের কা’রাদণ্ড

 

কামরুল হক চৌধুরী:>>

কুমিল্লার দাউদকান্দি উপজেলার আমিরাবাদে চিংড়িতে বিষাক্ত জেলি মেশানোর দায়ে ৩ জনকে ৬ মাস করে কা’রাদণ্ড প্রদান করা হয়েছে।

জানা যায়, সাতক্ষীরা, খুলনা থেকে গভীর রাতে গলদা এবং বাগদার মতো বড় জাতের চিংড়ির চালান চলে আসে দেশের বিভিন্ন মৎস্য আড়তে। এসব চিংড়ির চাহিদা অনেক, দামও বেশি। তাই ওজন বাড়ানোর জন্য অ’সাধু ব্যবসায়ীরা ইঞ্জেকশনের মাধ্যমে চিংড়িতে পুশ করে কেমিক্যাল-জাতীয় বিষাক্ত পদার্থ। যাকে বলা হয় ‘জেলি’। দেখতে অনেকটা সুজির মতো। এই জেলি জনস্বাস্থ্যের জন্য মা’রাত্মক ক্ষতিকর।

চিংড়িতে জেলি মেশানো হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার ১ নভেম্বর ২০২২ খ্রি. আনুমানিক রাত  সাড়ে১০ টা সময় দাউদকান্দি উপজেলার আমিরাবাদ নামক স্থানে মোবাইল কোর্টের বিশেষ অভিযান পরিচালনা করা হয়৷ সহকারী কমিশনার (ভূমি), দাউদকান্দি, কুমিল্লা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দাউদকান্দি সার্কেলের এএসপি ফয়েজ ইকবালসহ দাউদকান্দি মডেল থানা পুলিশের একটি টিম আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।অভিযানকালে চিংড়িতে জেলি মেশানো অবস্থায় ৩ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- ১। মিকরাইল উল্লাহ(২২), গাংনি, মোল্লার হাট, বাগেরহাট।২। সহিদুল শেখ(২২), গাংনি, মোল্লারহাট, বাগেরহাট এবং ৩। আজহারুল ইসলাম(৪০), পেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা।

অভিযানকালেব তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, খুলনা, বাগেরহাট, এবং সাতক্ষীরা থেকে চিংড়ি এখানে আসার পর ওজন বাড়িয়ে বেশি লাভের আশায় চিংড়িতে জেলি পুশ করে বিভিন্ন বাজারে সরবরাহ করা হয়৷ অপরাধ স্বীকার করায় তাদের প্রত্যেককে মোবাইল কোর্ট ৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান

পীরগঞ্জে নদী থেকে বালু উত্তোলনের অপরাধে ২ জনের ৫০ হাজার টাকা জরিমানা

ব্রাক ব্যাংকের সিনিয়র ম্যানেজার হলেন হোমনার কৃতী সন্তান মাহমুদুল হাসান

সংযুক্ত আরব আমিরাতে সেলিমা আহমাদ এমপিকে প্রবাসী কল্যাণ পরিষদের সংবর্ধনা প্রদান

মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত ও সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহের গৌরীপুরে আনারস প্রতিকের প্রার্থী সোমনাথ সাহা বিজয়ী

গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ২৫ জনের মৃত্যু, শনাক্ত ১৬৮৩

পিএসসি আয়োজিত ব্যক্তিগত কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

কেএমপি’র অভিযানে গাঁ’জাসহ ২ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে গাঁ’জাসহ ২ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৯৬