crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বিরলে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২০, ২০২৬ ৯:১৯ অপরাহ্ণ

 

মােঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি।।

দিনাজপুর বিরলে মাদক বিরোধী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই ২০২৬) বিকেলে মঙ্গলপুর বাজারে “মঙ্গলপুর ইউনিয়ন বিএনপি, স্কাউট ও ভালোবাসার ইউনিয়ন আমাদের মঙ্গলপুর” এর ব্যানারে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মঙ্গলপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেমের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে মঙ্গলপুর এবং আশপাশের এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, স্থানীয় সচেতন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে বিভিন্ন মাদক বিরোধী এক বিশাল মিছিল মঙ্গলপুর বাজারের এক প্রান্ত থেকে অপর প্রান্তে গিয়ে শেষ করে। মিছিল শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে মাদক কারবারীদের হুঁশিয়ার ও সাবধান করা হয় এবং ঐক্যবদ্ধভাবে মাদককে প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঐকমত্য পোষণ করে মাদককারবারীদের মাদক ব্যবসা ছেড়ে ভালো কাজ করার আহ্বানও জানানো হয়। অন্যথায়, মাদক কারবারি ধরে প্রশাসনের নিকট সোপর্দ করার ঘোষণা দেওয়া হয়।

মানববন্ধন, মিছিল ও সমাবেশে বিরল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হায়দায় আলী, মঙ্গলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মাহমুদুল আলম, সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ, মাহবুবুর রহমান মানিক শাহ্, উপদেষ্টা হাফিজুর রহমান চৌধুরী,জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য মোতাহার হোসেন, সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামাল চান মিয়া,
সহ-সাংগঠনিক সম্পাদক হানিফুর রহমান (হানিফ), স্কাউট কাপ ইউনিট লিডার ও মঙ্গলপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এস আইনূল হক, বিশিষ্ট ব্যবসায়ী মতিউর রহমান, সমাজসেবক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন যুবদলের সভাপতি রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিরাজুল ইসলাম (মিজান), ছাত্রদলের সাধারণ সম্পাদক মিনহাজ আহমেদ সিফাত, আমাদের ভালোবাসার ইউনিয়ন মঙ্গলপুর সংগঠনের শাহরিয়ার সুমন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা কর্মচারী, এলাকার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কালীগঞ্জে জ্বীন তাড়ানোর নামে বৃদ্ধাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন!

আদালতে নিজেকে নির্দোষ দাবি করলেন লুৎফুজ্জামান বাবর

সোমবার ঢাকায় আসছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী

আত্মগোপনে থাকা সাবেক এমপি আফতাব উদ্দিন গ্রেপ্তার

গাইবান্ধা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে তিন চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ৮

দিনাজপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত

পাবনায় শিশু চুরির ঘটনায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার -২

মিরপুর পৌরসভার সাবেক মেয়র ফারুক চৌধুরীর ইন্তেকাল

বিনামূল্যে মাস্ক বিতরণ করছে স্টুডেন্টস্ কেয়ার জগন্নাথপুর

বাউফলে বিলের পানিতে নেমে হত্যার আসামিকে গ্রেফতার করল পুলিশ