crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ সাংবাদিক পরিবারকে সম্মাননা, অনুদান ও উপহার দেবে তথ্য মন্ত্রণালয়

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৯, ২০২৫ ৯:৩৫ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে শহিদ সাংবাদিক পরিবারকে সম্মাননা, বিশেষ অনুদান ও উপহার দেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ উপলক্ষ্যে আগামী ৫ জুলাই জাতীয় জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে নির্মিত ‘শ্রাবণ বিদ্রোহ’ চলচ্চিত্রের প্রিমিয়ার শো আয়োজন করা হবে। সারাদেশে এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে চলচ্চিত্রটি প্রদর্শন করা হবে।

এছাড়া, গণযোগাযোগ অধিদপ্তর, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এবং ঢাকার চারটি বিশ্ববিদ্যালয় জুলাই গণ-অভ্যুত্থান সম্পর্কিত চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র, ডকুমেন্টারি দেশব্যাপী প্রদর্শন করবে।

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে আন্তর্জাতিক সেমিনারও আয়োজন করা হবে। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন পত্রিকায় বিশেষ ফিচার, নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ব্যানার ও বিলবোর্ড স্থাপন, ফটোকার্ড তৈরি ও প্রচার এবং পোস্টার, ফেস্টুন মুদ্রণ ও বিতরণ করা হবে। জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত প্রকাশনা উৎসব, গণঅভ্যুত্থানের আলোকচিত্র ও গ্রাফিতিগুলো প্রদর্শন করা হবে। এছাড়া, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর-সংস্থার অংশগ্রহণে বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি, কোরানখানি, দোয়া মাহফিল ও আলোচনা সভা আয়োজন করা হবে।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আমরা এমন একটি নির্বাচন চাই, যেখানে ভয়, থাকবে না বাধা: প্রধান উপদেষ্টা

ঝিনাইদহ সীমান্তে ক্রমাগত বাড়ছে অবৈধ পারাপার, ৫ মাসে আটক ৮৯৮!

ঝিনাইদহে ২য় দিনের মত নবগঙ্গা নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে

এমপিওভুক্ত শিক্ষাকে জাতীয়করণের ঘোষণা করার এখনই উপযুক্ত সময়

ঝিনাইদহ সড়কে সামাজিক দূরত্ব বজায় রাখতে অভিনব ইজিবাইক

গণ ধর্ষণের শিকার শিশু দরজায় লিখে গেলো ‘SARY AMMA’!

চকরিয়ায় বড়দিনকে ঘিরে চলছে উৎসবের আয়োজন

পঞ্চগড়ের আটোয়ারীতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা প্রদান দিবস পালন

হোমনায় পুলিশি হেফাজতে নারী আসামির ঝু*লন্ত মরদেহ উদ্ধার