crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হাওরের জননিরাপত্তা ও পর্যটক নিরাপত্তা জোরদারে কিশোরগঞ্জ পুলিশ সুপারের মতবিনিময়

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১৬, ২০২৬ ১০:০০ অপরাহ্ণ

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জের হাওরাঞ্চলের জননিরাপত্তা জোরদার, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, ডাকাতি প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ।
বৃহস্পতিবার কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় হাওর এলাকার নিরাপত্তা ব্যবস্থা, পর্যটকদের নিরাপদ ভ্রমণ, নৌপথে নজরদারি বৃদ্ধি এবং অপরাধ দমনে পুলিশের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
সভায় হাওরে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের টহল জোরদার, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং স্থানীয়দের সহযোগিতার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এছাড়া শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও বিনামূল্যে থাকার ব্যবস্থার বিষয়েও আলোচনা করা হয়।
ডাকাতি প্রতিরোধ, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং হাওরাঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ-জনগণের সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় কিশোরগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়াসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
পুলিশের পক্ষ থেকে হাওরাঞ্চলের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনসেবামূলক কার্যক্রমে গণমাধ্যমের সহযোগিতা কামনা করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাগরপুরে তীব্র শীতে জমেছে ফুটপাতের কাপড়ের দোকানগুলো

ঝিনাইদহের ৬টি উপজেলায় থামছে না মাদক ব্যবসা

ঝিনাইদহে হেলথ ক্যাম্পে মা ও শিশুদের স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ উদ্বোধন

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে মা দ ক সহ ১ ব্যবসায়ী গ্রেফতার

ভেড়ামারায় প্রকাশ্যে দিবালোকে দোকানের কর্মচারী হত‍্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন

রংপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই দুলাভাইসহ শ্যালক নিহত

ঢাকায় একটি পরিবারের খাবারে ব্যয় মাসে ২৩ হাজার ৬৭৬ টাকা: সিপিডি

ঢাকায় একটি পরিবারের খাবারে ব্যয় মাসে ২৩ হাজার ৬৭৬ টাকা: সিপিডি

টাঙ্গাইলের গোপালপুরে ২০১ গম্বুজ মসজিদের পবিত্রতা  রক্ষার্থে মানববন্ধন

টাঙ্গাইলের গোপালপুরে ২০১ গম্বুজ মসজিদের পবিত্রতা রক্ষার্থে মানববন্ধন

ঘাটাইলে অবৈধ ২ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

মেঘনায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১ উপলক্ষে আলোচনাসভা ও খাবার বিতরণ