crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ‘স্বাস্থ্য কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২, ২০২৬ ৯:৪৫ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ভবিষ্যতে ‘স্বাস্থ্য কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন।

শনিবার (২ মে) অরণখোলা ইউনিয়ন পরিষদের সামনে একটি ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প উদ্বোধনকালে তিনি এ তথ্য জানান।

অনলাইন সংবাদপত্র সাবস্ক্রিপশন
এর আগে গতকাল শুক্রবার (১ মে) বিকালে মধুপুরে মে দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে শ্রমিকদের স্বার্থ রক্ষায় বিভাজন নয় বরং ঐক্যের মাধ্যমে শক্তি বৃদ্ধি করার আহ্বান জানান মন্ত্রী।

তিনি বলেন, ‘বাংলাদেশ ইতোমধ্যে বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের স্বীকৃতি পেয়েছে, যা ভবিষ্যতে বিদ্যুৎ সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গ্যাস সংকট মোকাবিলায় বিকল্প হিসেবে পারমাণবিক শক্তির ওপর গুরুত্বারোপ করেন তিনি।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘চাঁ*দাবাজ, দ*খলবাজ ও মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও বিতর্কিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।’

দুদিনের কর্মসূচিতে মন্ত্রী মধুপুরের আউশনারা ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন, অরণখোলা ইউনিয়ন পরিষদের সামনে ফ্রি স্বাস্থ্য সেবা কেন্দ্র উদ্বোধন, ধনবাড়ী উপজেলার ভাইঘাটে একটি মাদ্রাসা ও এতিমখানার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, ধনবাড়ীতে খাল খননসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

এ সময় মন্ত্রীর কর্মসূচিতে মধুপুর ও ধনবাড়ী উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কোরবানির গরু ‘হোমনার ভাগ্যরাজা’ কে বিক্রয় করা হবে

ঝিনাইদহে ক্যান্সার আক্রান্ত সঙ্গীত শিল্পী জ্যোতির চিকিৎসায় সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা প্রদান

ঝিনাইদহে ক্যান্সার আক্রান্ত সঙ্গীত শিল্পী জ্যোতির চিকিৎসায় সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা প্রদান

মধুপুরে অজ্ঞাত পরিচয় শিশুটির তার নাম ঠিকানা বলতে না পারায় সমস্যায় অটোচালক

নীলফামারীতে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ভ্যাকসিন আসা নিয়ে শঙ্কা নেই: রংপুরে তথ্যমন্ত্রী

৪ হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে: আইজিপি

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সরিষাবাড়ী’র মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম

মানবতার সেবায় তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান

রংপুরে মুজিববর্ষ উপলক্ষে প্রাইম মেডিক্যাল কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ উদ্বোধন

রংপুরে বেতনের দাবিতে চিনিকল শ্রমিকদের বিক্ষোভ