ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ভবিষ্যতে ‘স্বাস্থ্য কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন।
শনিবার (২ মে) অরণখোলা ইউনিয়ন পরিষদের সামনে একটি ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প উদ্বোধনকালে তিনি এ তথ্য জানান।
অনলাইন সংবাদপত্র সাবস্ক্রিপশন
এর আগে গতকাল শুক্রবার (১ মে) বিকালে মধুপুরে মে দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে শ্রমিকদের স্বার্থ রক্ষায় বিভাজন নয় বরং ঐক্যের মাধ্যমে শক্তি বৃদ্ধি করার আহ্বান জানান মন্ত্রী।
তিনি বলেন, 'বাংলাদেশ ইতোমধ্যে বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের স্বীকৃতি পেয়েছে, যা ভবিষ্যতে বিদ্যুৎ সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গ্যাস সংকট মোকাবিলায় বিকল্প হিসেবে পারমাণবিক শক্তির ওপর গুরুত্বারোপ করেন তিনি।'
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, 'চাঁ*দাবাজ, দ*খলবাজ ও মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও বিতর্কিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।'
দুদিনের কর্মসূচিতে মন্ত্রী মধুপুরের আউশনারা ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন, অরণখোলা ইউনিয়ন পরিষদের সামনে ফ্রি স্বাস্থ্য সেবা কেন্দ্র উদ্বোধন, ধনবাড়ী উপজেলার ভাইঘাটে একটি মাদ্রাসা ও এতিমখানার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, ধনবাড়ীতে খাল খননসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
এ সময় মন্ত্রীর কর্মসূচিতে মধুপুর ও ধনবাড়ী উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।