crimepatrol24
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১:১৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দিনাজপুরে বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযান ভারতীয় স্কাফ সিরাপসহ আটক-২

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ৭, ২০২৬ ৯:৪৬ অপরাহ্ণ

 

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অ*স্ত্র পা*চারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।

এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ০৭ মার্চ ২০২৬, রাত ৫.৪৫ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ রামচন্দ্রপুর বিওপি এর টহল দল এবং র‌্যাব এর যৌথ অভিযানে দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্ত পিলার ৩২৮/১-এস হতে আনুমানিক ২.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব বালান্দোর গ্রাম নামক স্থান হতে নিম্নেবর্ণিত ০২ জন আসামীসহ ২৯৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপ আটক করা হয়।

আটকরা হলেন- মোঃ তরিকুল ইসলাম (৩২), পিতা-মৃত সাবেদুর রহমান, গ্রাম-পূর্ব বালান্দোর, পোস্ট-ভান্ডারা, থানা-বিরল, জেলা-দিনাজপু্র এবং মোঃ রনি আহমেদ (২২), পিতা-মোঃ রফিকুল ইসলাম, গ্রাম-পূর্ব বালান্দোর, পোস্ট-ভান্ডারা, থানা-বিরল, জেলা-দিনাজপু্র।

আটক ০২ জন আসামী এবং মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আটক মাদকদ্রব্যের সিজার মূল্য ১ লক্ষ ১৯ হাজার ৬ শত টাকা।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, ‘দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে শ্বশুর বাড়ি থেকে স্ত্রীকে আনতে গিয়ে গণ ধোলাইয়ের শিকার হলেন স্বামী

জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে মাঠে কিশোরগঞ্জের পুলিশ সুপার

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি গ্রেফতার

“ঝিনাইদহ জেলা হোটেল শ্রমিক রেস্তোরাঁ” শ্রমিকদের র‌্যালি আলোচনা সভা ও মহান মে দিবস পালন

সরিষাবাড়ী পৌর সভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মেয়র রোকন

ময়মনসিংহে ‘এসো গৌরীপুর গড়ি’র উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত

নীলফামারীতে বো-মা তৈরির সরঞ্জাম উদ্ধারসহ ৫ জ-ঙ্গি আটক

চলমান যুদ্ধে সাধারণ জনগণের পাশে ঝিনাইদহের পুলিশ সুপার হাসানুজ্জামান পিপিএম

কুমিল্লায় কয়লার ট্রাক উল্টে ঘুমন্ত ১৩ শ্রমিকের প্রাণহানি

হোমনা থেকে গাড়ি ভাড়া নিন, নিরাপদ ভ্রমণ নিশ্চিত করুন