crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

প্রার্থিতা ফিরে পেলেন রাজশাহী-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রেজাউল করিম

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১৭, ২০২৬ ৬:৫৩ অপরাহ্ণ

 

রাজশাহী ( পুঠিয়া)।। 
রাজশাহী-৫ (পুঠিয়া–-দূর্গাপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রেজাউল করিম তাঁর প্রার্থিতা ফিরে পেয়েছেন। নির্বাচন কমিশনে আপিলের পর শনিবার (১৭ জানুয়ারি) তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এর আগে প্রাথমিক যাচাই-বাছাইয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বাতিল করেছিলেন। প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি ব্যারিস্টার রেজাউল করিম নিজেই নিশ্চিত করেছেন।

ব্যারিস্টার রেজাউল করিম যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট। তিনি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজশাহী-৫ আসনে নির্বাচনে অংশ নিচ্ছেন। এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল।
রাজশাহী-৫ আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। প্রাথমিক যাচাই-বাছাই শেষে মাত্র ২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করেন। আপিলের মাধ্যমে তাঁদের মধ্যে দুইজন প্রার্থিতা ফিরে পান। বর্তমানে এই আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল, জামায়াতের প্রার্থী মাওলানা মনজুর রহমান, স্বতন্ত্র প্রার্থী ইসফা খায়রুল হক শিমুল এবং স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রেজাউল করিম।
রাজশাহী-৫ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৯ হাজার ১৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৪ হাজার ৩৮১ জন, নারী ভোটার ১ লাখ ৭৪ হাজার ৭৫২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন। নতুন ভোটার রয়েছেন ৪ হাজার ৭৪৯ জন।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার-২

খাতেমুন মঈন কলেজ শিক্ষক রেজাউল করিমের বিরুদ্ধে চাকুরির নিয়োগে জা’লিয়াতির অভিযোগ

কালিগঞ্জে নরমাল ডেলিভারির পর প্রসূতি সিজারের অভিযোগ !

দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

গৌরীপুরে উৎসব মুখর পরিবেশে বড়দিন পালিত

গৌরীপুরে উৎসব মুখর পরিবেশে বড়দিন পালিত

কেএমপি’র অভিযানে মাদকসহ ৮ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে মা-দ-ক-সহ ৪ ব্যবসায়ী গ্রে-ফ-তা-র

মানুষ পুড়িয়ে হত্যার জন্য জনগণের কাছে ক্ষমা চেয়ে লাল ব্যাজ ধারণ করুনঃ তথ্যমন্ত্রী

কিশোরগঞ্জের মিঠামইনে নদীতে ডুবে গৃহবধূর মৃত্যু

সখীপুরে কালভার্ট ভে’ঙে যানচলাচল বন্ধ, ২০ গ্রামের মানুষের দু’র্ভোগ

সখীপুরে কালভার্ট ভে’ঙে যানচলাচল বন্ধ, ২০ গ্রামের মানুষের দু’র্ভোগ