crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার সংবাদ প্রকাশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৩১, ২০২৫ ৮:৩৪ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া এভিনিউয়ে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে স্বামী শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাধিস্থ করা হয়।

কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনের শিরোনাম দেয়— ‘খালেদা জিয়ার জানাজায় জনসমাগম, সাবেক নেত্রীকে বিদায়’। প্রতিবেদনে বলা হয়, ঢাকায় অনুষ্ঠিত রাষ্ট্রীয় জানাজায় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে, উল্লখ করা হয়, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে রাজধানীতে জড়ো হন।

পাকিস্তানের প্রভাবশালী দৈনিক দ্য ডন তাদের প্রতিবেদনে উল্লেখ করে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ শোকে আচ্ছন্ন এবং তার রাষ্ট্রীয় জানাজায় বিপুল মানুষের উপস্থিতি ছিল। একই দেশের আরেক গণমাধ্যম জিও নিউজ জানায়, খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে অসংখ্য শোকাহত মানুষ জানাজায় অংশ নেন।

ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় বিশাল জনসমাগম ঘটে। প্রতিবেদনে তাকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিনবারের সরকারপ্রধান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অ’বৈধ রোহিঙ্গা শনাক্তকরণে কুমিল্লায় জেলা টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত

সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অ’বৈধ রোহিঙ্গা শনাক্তকরণে কুমিল্লায় জেলা টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের নান্দাইলে তদন্ত করতে গিয়ে এএসআই`র মোটরসাইকেল চু’রি

ময়মনসিংহের নান্দাইলে তদন্ত করতে গিয়ে এএসআই`র মোটরসাইকেল চু’রি

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

নারী ও শিশু নি*র্যাতন দমন ও মাদক নির্মূল শীর্ষক আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান

ডোমারের কৃতী সন্তান মাওঃ শামছুদ্দিন হোসাইনী পেলেন শেরে-বাংলা এ্যাওয়ার্ড

এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে ৮ম দিনেও রাজপথে অবস্থান শিক্ষকদের!

এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে ৮ম দিনেও রাজপথে অবস্থান শিক্ষকদের!

ঢাকায় সফরে জাতিসংঘ মহাসচিব

ডিমলায় সদ্য বহিষ্কৃত সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক সরকার গ্রেফতার

খুটাখালী বাজার পরিচালনা কমিটির সভাপতি জয়নাল, সম্পাদক মিটু

দেবীগঞ্জে ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করার দায়ে যুবক গ্রেপ্তার