crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সকল বিচারককে কাজ করতে হবে: প্রধান বিচারপতি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১৪, ২০২৫ ৮:২৮ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।

 

প্রধান বিচারপতি ড. রেফাত আহমেদ। ছবি: সংগৃহীত

রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সকল বিচারককে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. রেফাত আহমেদ। তিনি বলেন, ‘প্রভুভক্ত চেতনা থেকে বের হতে হবে। মানুষকে হয়রানি করা বন্ধ না করলে বিচারবিভাগ একসময় অপ্রাসঙ্গিক হয়ে যাবে। তবে বিচার বিভাগে লোকবল সংকটেও তারা যে পরিমাণে মামলা নিষ্পত্তি করেন, সেটা অবিশ্বাস্য।’

রোববার (১৪ ডিসেম্বর) বিকেল ৩টায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে দেশের সব জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে ‘বিদায়ী অভিভাষণে’ এসব কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, ‘বিচার বিভাগের সংস্কারের শুরুতেই আমাকে নীরবতা ভাঙতে হয়েছিল। পরবর্তী বিচারপতিকে সাহায্যের জন্য বিচার বিভাগের নীতিমালা প্রণয়ন করছি।’

তিনি আরও বলেন, ‘এদেশের বিচার বিভাগ কখনও পূর্ণাঙ্গ স্বাধীনতার স্বাদ পায়নি। বিচার বিভাগে লোকবল সংকটেও বিচারকরা যে পরিমাণে মামলা নিষ্পত্তি করেন, সেটা অবিশ্বাস্য।’

অসৎ বিচারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘জনগণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। রাজনীতির ঊর্ধ্বে উঠে সকল বিচারককে কাজ করতে হবে।’

প্রধান বিচারপতি বলেন, ‘অন্তরে ভয় থাকলে বিচারক হওয়া উচিত নয়। শুনানিকালে কোনো বিশেষ পদধারী ব্যক্তির চাপে ভয় পাওয়া যাবে না। বিচার বিভাগের সুদিনের স্বপ্নে যতই মোহিত হই না কেন, আমরা যেন ইতিহাস থেকে শিক্ষা নেই।’

সমাপনী অভিভাষণে আইন উপদেষ্টা আসিফ নজরুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান বিচারপতি।

এর আগে শনিবার (১৩ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, আগামী ২৭ ডিসেম্বর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ অবসরে যাবেন। এর আগে বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে এটিই হবে তার সর্বশেষ অভিভাষণ।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর তিনি গত ২১ সেপ্টেম্বর দেশের সব বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে বিচার বিভাগের সংস্কারের ঐতিহাসিক রোডম্যাপ ঘোষণা করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে ভ্রাম্যমাণ আদালতে ৮ মাদকসেবীর কারাদণ্ড

ঘোড়াঘাটে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নগরীতে পুষ্টি কার্যক্রমে সমন্বয় জরুরি

নগরীতে পুষ্টি কার্যক্রমে সমন্বয় জরুরি

ঢাকার মোহাম্মদপুরে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে যুবকের রহস্যজনক মৃত্যু

ঝিনাইদহে ঔষধ বিহীন ৪০ মণ ওজনের ‘বীর বাহাদুর’কে দেখতে মানুষের ভিড়, দাম উঠেছে ১৮ লাখ!

পঞ্চগড়ে যুব মহিলা লীগ নেত্রী কারাগারে

নেত্রকোণায় অপহৃত মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করতে গিয়ে দু’র্বৃত্তদের হামলায় ৩ পুলিশ আহত, আটক ৩

চাকুরির আবেদন পত্রের সঙ্গে ব্যাংক ড্রাফট – পে অর্ডার প্রথা বাতিলের দাবিতে মানববন্ধন

ডোমারে মামলাবাজ জব্বারের অত্যাচারে নুর ইসলামের পরিবার সর্বশান্ত।

দিনাজপুরে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত