crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ইনকিলাব মঞ্চের আহ্বায়কের ওপর গু*লিবর্ষণের ঘটনায় দিনাজপুর জেলার সকল সীমান্তে ৪২ বিজিবি’র রেড অ্যালার্ট জারি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১৩, ২০২৫ ৮:১৩ অপরাহ্ণ

 

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর ওপর গু*লিবর্ষণের ঘটনায় জড়িত স*ন্ত্রাসীরা যেন সীমান্ত বা সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে না পারে – সে লক্ষ্যে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকায় বিশেষ টহল, কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বদা সচেষ্ট। একই সঙ্গে চো*রাচালান, মাদক, মানব ও অ*স্ত্র পা*চারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমন এবং কুখ্যাত স*ন্ত্রাসী, দু*ষ্কৃতিকারী ও অপরাধীদের সীমান্ত অতিক্রম করে পার্শ্ববর্তী দেশে প্রবেশ বা অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি ধারাবাহিকভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে, যা সর্বমহলে প্রশংসিত।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ২০২৫ শুক্রবার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর ওপর সংঘটিত হামলার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সন্ত্রাসীরা যেন সীমান্ত দিয়ে পালাতে না পারে, সে উদ্দেশ্যে একই দিন সন্ধ্যা থেকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) কর্তৃক সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল তৎপরতা জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্তজুড়ে কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও, সীমান্তবর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ কার্যক্রম অব্যাহত রয়েছে। স্থানীয় জনসাধারণ কর্তৃক সীমান্ত এলাকায় ঘটনার সাথে জড়িত কোনো সন্ত্রাসীকে শনাক্ত করতে পারলে তাৎক্ষণিকভাবে বিজিবির সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভবিষ্যতেও এ ধরনের কুখ্যাত সন্ত্রাসী, দুষ্কৃতিকারী ও অপরাধীদের সীমান্ত অতিক্রম করে পার্শ্ববর্তী দেশে প্রবেশ বা অনুপ্রবেশ প্রতিরোধে সন্ত্রাসবিরোধী অভিযান, তল্লাশি ও নজরদারি কার্যক্রম অব্যাহত রাখবে এবং একটি নিরাপদ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠনে দৃঢ় অঙ্গীকারবদ্ধ থেকে দায়িত্ব পালন করবে।

১৩ ডিসেম্বর-২০২৫ শনিবার দিনাজপুর ৪২ বিজিবি’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়নের আহ্বান

ঝিনাইদহে মাদ্রাসা ছাত্র মিরাজকে জবাই করে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

কেএমপি’র অভিযানে মা দ ক স হ ৪ ব্যবসায়ী গ্রেফতার

নাসিরনগরে দুস্থ ও অসহায় ৬শ’ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দিল তিনভাই

হোমনায় কুকুরের কাঁমড়ে আহত ২৪, ফার্মেসীগুলোতে ভ্যাকসিনের সংকটে ভোগান্তিতে ভুক্তভোগীরা

হোমনায় ধর্ষণে অন্তঃসত্তা ৪র্থ শ্রেণির ছাত্রীর সন্তান প্রসব জটিলতায় মৃত্যু

ডোমারে বোড়াগাড়ী ইউনিয়নে ভিজিডি’র চাউল বিতরণের উদ্বোধন

রামগতিতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

শৈলকুপায় নিখোঁজের ৭ দিন পর যুবকের লাশ মিলল বাড়ির পাশের ডোবায়!

স্হানীয় সরকার মন্ত্রণালয়ে যোগদান করলেন হোমনার কৃতীসন্তান এসএম নজরুল ইসলাম

স্হানীয় সরকার মন্ত্রণালয়ে যোগদান করলেন হোমনার কৃতীসন্তান এসএম নজরুল ইসলাম