crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে মাদ্রাসা ছাত্র মিরাজকে জবাই করে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১২, ২০১৯ ৩:৫৮ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ভোমরা ডাঙ্গা গ্রামের মাদ্রাসাছাত্র মিরাজ হোসেন হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। এ মামলায় অপর ২ আসামীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। দন্ডিতরা হলেন, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার পুটিখালী গ্রামের মৃত কাছেম আলী শেখের ছেলে আতাহার আলী শেখ ওরফে আতিক হুজুর ও ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ভোমরাডাঙা গ্রামের আনারুল ইসলামের ছেলে হাবিবুর রহমান। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক এম জি আযম এ দন্ডাদেশ প্রদান করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৪ মার্চ কোটচাঁদপুর উপজেলার ভোমরাডাঙ্গা গ্রামের মোহর আলীর ছেলে মাদ্রাসাছাত্র মিরাজ হোসেন গ্রামের একটি মাদ্রাসায় ওয়াজ মাহফিল শুনতে যায়। পরদিন সকালে গ্রামের মাঠে ভূট্টা ক্ষেতে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের চাচা জিন্দার আলী বাদি হয়ে কোটচাঁদপুর থানায় একটি মামলা দায়ের করে। পুলিশ ৪ জনকে আসামী করে আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার বিজ্ঞ আদালত আসামী আতাহার আলী ওরফে আতিক হুজুর ও হাবিবুর রহমানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করে। জরিমানা অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। মামলার অন্যদুই আসামী নাসির সরকার ও ইউসুফ আলীকে খালাস দেওয়া হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সরিষাবাড়ীতে কুড়িয়ে পাওয়া নবজাতকের পাশে ইউএনও শিহাব উদ্দিন আহমদ

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৭,৫৭৪

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৭,৫৭৪

পুঠিয়ায় জমি দ’খলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

চিরনিদ্রায় শায়িত হলেন রেবেকা মমিন এমপি

কুমিল্লার সিএস বললেন করোনার কোনো বরাদ্দই আসে নি, লাইন ডিরেক্টর বললেন বরাদ্দ দেওয়া হয়েছে

জামালপুরে সাংবাদিক আরজু আকন্দসহ ৮ জনের নামে মিথ্যা মামলা, দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা

জলঢাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিল সরকার

জামালপুরে জেলা বিএনপির অ’বরোধ কর্মসূচি পালন

পঞ্চগড়ে ভারতীয় বোল্ডার গরু আটক