crimepatrol24
১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:০৪ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৩, ২০২৫ ৮:০০ অপরাহ্ণ

 

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।
জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুরের আয়োজনে মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুর কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন ও উদ্যোক্তাদের সমন্বয়ে ২৩ নভেম্বর-২০২৫ খ্রি. রোববার সন্ধ্যায় শহরের লোক ভবন মাঠে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব-২০২৫ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব-২০২৫ এর অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মোঃ নাজমুল হাসান,অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী খান।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে-কেয়ার অফিসার রেজভীন শারমিনাজ ইসলাম রুমানা। ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী অনুষ্ঠানে নারী উদ্যোক্তাদের ২৩ টি স্টলের স্বত্বাধিকারীদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। উদ্যোক্তা মেলা উদ্বোধনের পূর্বে প্রধান অতিথি ও অনুষ্ঠানের অন্যান্য অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

উল্লেখ্য, গত ২১ নভেম্বর ২০২৫ খ্রি. শুক্রবার বিকেলে দিনাজপুরে অনুষ্ঠিত ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা চালানোর সিদ্ধান্ত

জামালপুর মেডিকেল কলেজের শিক্ষার পরিবেশ অস্থিতিশীলতার বিরুদ্ধে ড্যাবের বিবৃতি

ডোমারে ট্রেন-ট্রাক সংঘর্ষের ঘটনায় ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

ধর্ষক এএসআই মোখলেছুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সম্প্রীতি ফোরামের

ধর্ষক এএসআই মোখলেছুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সম্প্রীতি ফোরামের

মধুপুরে আদালতের আদেশ অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

চকরিয়ায় মানবসৃষ্ট গর্তে নদী গর্ভে বিলীন হচ্ছে বেতুয়ার মসজিদ,দেখার কেউ নেই

রংপুরের নব দম্পতির লাশ লালমনিরহাটের সতী নদী থেকে উদ্ধার

ব্রাহ্মণপাড়ায় কবরস্থান ও কবরবাসীদের জন্য মহালক্ষীপাড়া গ্রামের শাহ আলম সরকারের ব্যতিক্রমী উদ্যোগ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১৩ মা’দক কারবারি গ্রে’ফতার

সরকারের ব্যর্থতা স্পষ্ট, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে : রিজভী