crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

যানবাহনে অ*গ্নিসংযোগ ও ক*কটেল নিক্ষেপ করতে এলে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১৬, ২০২৫ ৮:২৫ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে এলে গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

রোববার (১৬ নভেম্বর) বিকেলে বেতার বার্তায় কমিশনার এমন নির্দেশনা দেন বলে জানিয়েছেন ডিএমপির অপরাধ বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন উপকমিশনারসহ তিন কর্মকর্তা।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী গণমাধ্যমকে জানান, ‘আমি ওয়্যারলেসে বলেছি যে কেউ বাসে আ*গুন দিলে, ক*কটেল মেরে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে। এটা আমাদের
আইনেই বলা আছে। পুলিশের গাড়িতে আগুন দিলে, ককটেল নিক্ষেপ করলে বা জানমালের ক্ষতির চেষ্টা করলে পুলিশ তো বসে থাকবে না।’

প্রসঙ্গত, সোমবার (১৭ নভেম্বর) ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায় ঘোষণাকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ আওয়ামীপন্থি সংগঠনগুলো দেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরির চেষ্টা করতে পারে, এমন আশঙ্কা থেকেই ডিএমপি কমিশনার এ নির্দেশনা দিয়ে থাকতে পারেন বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

এর আগে গত সপ্তাহে চট্টগ্রামে কয়েকটি ‘টার্গেট কিলিংয়ের’ পর মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ অ*স্ত্রধারী স*ন্ত্রাসীদের গুলি করার নির্দেশ দেন। গত ১১ নভেম্বর দুপুরে বেতার বার্তার মাধ্যমে এ নির্দেশনা দেন সিএমপি কমিশনার।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পুঠিয়ার বানেশ্বরে উপ-নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে (১,২ ও ৩ নং ওয়ার্ড) নির্বাচিত হলেন বানেরা বেগম

কেএমপি’র অভিযানে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

দাউদকান্দি মডেল থানার অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেপ্তার

ডোমারে মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা সোহেল ও সুমন ২দিনের রিমান্ডে গুরুত্ব পূর্ণ তথ্য পাওয়ার দাবী পুলিশের।

মিঠাপুকুরে এমপিএইচভিওয়ের ১১তম বর্ষে পদার্পন

করিমগঞ্জে চাঞ্চল্যকর হুমায়ূন হত্যার রহস্য উন্মোচন

পুলিশের ৫০ কর্মকর্তার বদলি

পুলিশের ৫০ কর্মকর্তার বদলি

১২০ বছরে বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, সংবর্ধিত সাংসদ নজরুল ইসলাম

আগামী ইউপি নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে

ঝিনাইদহে সাড়ে ১০ হাজার কেজি মেয়াদ উত্তীর্ণ খেজুর জব্দ