crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬২

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২, ২০২৫ ৯:০৪ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৬২ জন।

রোববার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি, অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে যে পাঁচজন মারা গেছেন, তাদের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুজ্বরে আক্রান্ত ১১৬২ জনের মধ্যে বরিশাল বিভাগে ১৬৩ জন, চট্টগ্রাম বিভাগে ১০৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৬ জন, ঢাকা উত্তর সিটিতে ২৬১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৭৫ জন, খুলনা বিভাগে ১৫৪ জন (সিটি করপোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৮৭ জন (সিটি করপোরেশনের বাইরে), রাজশাহী বিভাগে ৯৮ জন (সিটি করপোরেশনের বাইরে) এবং সিলেট বিভাগে ৮ জন (সিটি করপোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৬৮ হাজার ৪১০ জন।

চলতি বছরের এখন পর্যন্ত মোট ৭১ হাজার ৬৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ২৮৩ জন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে সাংবাদিকদের সাথে মেয়রপ্রার্থী আতাউর জামান বাবু’র মতবিনিময়

রংপুরে সাংবাদিকদের সাথে মেয়রপ্রার্থী আতাউর জামান বাবু’র মতবিনিময়

দীর্ঘ অপেক্ষার পর ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল পদের নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন

কেএমপি’র অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

পাবনায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

পঞ্চগড়ে ৩৪টি কেন্দ্রে এসএসসি,দাখিল ও সমমানের পরীক্ষা শুরু

সরিষাবাড়ীতে বন্যা দুর্গত ৮ শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন আ’ লীগ নেতা মনির উদ্দিন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে মা-দ-ক ও মাইক্রোবাসসহ গ্রেফতার ১

পঞ্চগড়ে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নিহত ১