crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারের ভাইভার তারিখ ঘোষণা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১০, ২০২৫ ৮:১৭ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
শিক্ষা ক্যাডার কর্মকর্তা নিয়োগে শুক্রবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত ৪৯তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার (এমসিকিউ টাইপ) ফল ৭ থেকে ১০ দিনের মধ্যে প্রকাশ করা হবে। এরপর ভাইভা বা মৌখিক পরীক্ষা নেওয়া শুরু হবে ২৬ অক্টোবর।

শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকা মহানগর এলাকার কেন্দ্রে এ লিখিত পরীক্ষা নেওয়া হয়। এতে পরীক্ষার্থী ছিলেন ৩ লাখ ৭৪ হাজার ৭৫২ জন। তবে ঠিক কতজন পরীক্ষায় অংশ নিয়েছেন তা এখনো জানায়নি সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

এদিকে পিএসসির রোডম্যাপ অনুযায়ী ৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর ২৬ অক্টোবর থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। এতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা অংশ নিতে পারবেন।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ৪৯তম বিসিএসের মাধ্যমে দেশের সরকারি সাধারণ কলেজে ৬৫৩টি এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০টি শূন্যপদে প্রভাষক নিয়োগ দেওয়া হবে।

সবচেয়ে বেশি ৬১টি শূন্যপদে নিয়োগ হবে বাংলা বিভাগে। এছাড়া রাষ্ট্রবিজ্ঞানে ৫৫টি, ইংরেজিতে ৫০টি, অর্থনীতিতে ৪০টি, দর্শনে ৩০টি, রসায়নে ৩০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ৩২টিসহ বিভিন্ন বিভাগে প্রভাষক নিয়োগ দেওয়া হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে ধর্ষণসহ বলাৎকারের অভিযোগে আটক ৪

উপজেলা নির্বাচনে পুঠিয়ার গুরুত্বপূর্ণ ৩৩টি কেন্দ্র

পঞ্চগড়ে প্রয়াত আ’লীগ নেতার কন্যাকে নগদ অর্থ প্রদান

শৈলকুপা নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ২ জন নিহত

হোমনায় পৌরসভা নির্বাচন উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের প্রচারণা ও কর্মীসভা

‘নদী ভাঙলেই জমি খাস’ আইন বাতিলের দাবিতে ইসলামপুরে মানববন্ধন

ময়মনসিংহে ডাকাতের গুলিতে পুলিশ আহত

সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে চুয়াডাঙ্গায় সাংবাদিকদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

কালীগঞ্জে পুলিশ কনেস্টবলকে মারপিটের ঘটনায় গ্রেফতার ৩

গাইবান্ধায় রিক্সা ও ভ্যান শ্রমিকেদের সরকারি ভাতা দেয়ার কথা বলে অর্থ নেয়ার অভিযোগ