crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রোহিঙ্গা সংকট নিরসনে উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সংলাপ চায় এপিএইচআর

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৮:৫৫ অপরাহ্ণ

 

শ্রী শুকদেব লাল শুভ, জেলা প্রতিনিধি, ঢাকা।।
রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ, চীন ও আসিয়ানভুক্ত দেশগুলোর অংশগ্রহণে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তাব দিয়েছে আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটস (এপিএইচআর)।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এপিএইচআরের একটি প্রতিনিধি দল এই প্রস্তাব দেয়।

মালয়েশিয়ার সাবেক সংসদ সদস্য ও এপিএইচআর-এর সহ-সভাপতি চার্লস সান্তিয়াগো বলেন, ‘দুইটি বিষয়কে অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে। একটি হলো রোহিঙ্গাদের জন্য আসিয়ান নেতৃত্বাধীন তহবিল সংগ্রহ এবং অপরটি আসিয়ান-বাংলাদেশ-চীন যৌথ রাজনৈতিক শীর্ষ সম্মেলন আয়োজন।

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে চাই। কারণ আসিয়ানের সদস্য না হওয়ায় আমরা সরাসরি ইস্যুটি তুলতে পারি না। কিন্তু এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সংকট আজ আমাদের কাঁধে এক বিরাট বোঝা হয়ে দাঁড়িয়েছে।’

ড. ইউনূস বলেন, ‘আসিয়ানের এমন একটি সংসদীয় প্ল্যাটফর্ম গঠন করুন, যার মধ্যে বাংলাদেশকে আমন্ত্রিত করা যায়। এতে করে আমরা রোহিঙ্গা ইস্যুতে সরাসরি কথা বলতে পারব।’

চার্লস সান্তিয়াগো জানান, ‘২০১৮ সালে আসিয়ান সদস্যরা রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছিলেন এবং তখন থেকেই বিষয়টি তারা পর্যবেক্ষণ করছেন। তবে গত দুই-তিন বছর আসিয়ান বিষয়টি নিয়ে অনেকটাই নীরব ছিল বলে তিনি স্বীকার করেন।’

তিনি বলেন, ‘আমরা তখন মিয়ানমারে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বেশি মনোনিবেশ করছিলাম। তবে এখন সময় এসেছে রোহিঙ্গা সমস্যাকে আবারও আসিয়ানের মূল ইস্যু হিসেবে তুলে ধরার।’

সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়ার সংসদ সদস্য ওয়াং চেন, ফিলিপাইনের কংগ্রেসের সাবেক সদস্য রাউল ম্যানুয়েল এবং এপিএইচআরের প্রোগ্রাম ডিরেক্টর চোনলাথান সুফাইবুনলার্ড।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় সড়ক দু’র্ঘটনায় মা-মেয়ে নি’হত

ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলের আখচাষী ও শ্রমিক কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ

আয়াতুল কুরছির ফজীলাত

সরিষাবাড়ীতে জুয়ার বোর্ডে ডাকাতের হামলা, বোর্ডের মালিক মান্নানকে কুপিয়ে আহত

হোমনা থানা পুলিশের কৃতিত্বের স্বীকৃতিতে আভিযানিক দলকে পুরস্কৃত করলেন আইজিপি ও এসপি

কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় পুলিশ সদস্যকে মারপিট : ৫ জনকে আসামি করে মামলা

পঞ্চগড়ে দোকান খোলা রাখার দায়ে ১২ ব্যবসায়ীকে জরিমানা

জামালপুর মেডিকেল কলেজের শিক্ষার পরিবেশ অস্থিতিশীলতার বিরুদ্ধে ড্যাবের বিবৃতি

করোনার নমুনা সংগ্রহকারী টেকনোলজিস্টদের চাকরি স্থায়ীকরণের দাবি

কেএমপি’র খালিশপুর থানা পুলিশের অভিযানে ৪টি চো’রাই মোটরসাইকেল উদ্ধারসহ চো’র চক্রের ৩ সদস্য গ্রেফতার