crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে সভাপতি পদে প্রার্থী রুহুল হোসাইনের মতবিনিময় সভা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৮:২৬ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
আসন্ন কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে জেলা বিএনপির সহ-সভাপতি ও সভাপতি পদে প্রার্থী রুহুল হোসাইনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় কিশোরগঞ্জ শহরের সমবায় কমিউনিটি সেন্টারের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

আগামী ২০ সেপ্টেম্বর জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন। এ উপলক্ষ্যে লিখিত বক্তব্যে রুহুল হোসাইন দলের ঐক্য, গণতান্ত্রিক চর্চা ও তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

রুহুল হোসাইন বলেন, “বিএনপির প্রকৃত শক্তি হলো তৃণমূল। নেতাকর্মীদের বাদ দিয়ে গোপন চক্রান্ত বা অবৈধ পদ বণ্টন করলে দল সুসংগঠিত হতে পারে না। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে দলীয় নেতৃত্ব নির্বাচন করতে হবে, তবেই বিএনপি আরও শক্তিশালী হবে।”

তিনি অভিযোগ করে বলেন, ‘দীর্ঘদিন ধরে জেলা বিএনপির কিছু ব্যক্তি নিজেদের স্বার্থে সাংগঠনিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করছে। এতে তৃণমূল নেতারা বঞ্চিত হচ্ছেন এবং নতুন নেতৃত্ব বিকশিত হওয়ার সুযোগ পাচ্ছেন না। এ পরিস্থিতি থেকে উত্তরণে স্বচ্ছ নির্বাচন ও গণতান্ত্রিক সংস্কৃতির বিকল্প নেই।’

সভাপতি পদে নির্বাচিত হলে দলের সকল স্তরের নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে বলে আশ্বাস দেন রুহুল হোসাইন। তিনি বলেন, ‘উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নিয়মিত সভা, মতবিনিময় ও সাংগঠনিক কার্যক্রম সক্রিয় রাখা হবে। প্রশাসনিক ও সাংগঠনিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।’

তিনি আরও বলেন, “বিএনপিকে প্রকৃত অর্থে গণমানুষের দলে পরিণত করতে হলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের অধিকার আদায়ের আন্দোলনে আমি সবসময় সামনের কাতারে ছিলাম, ভবিষ্যতেও থাকব।”

সভাপতি পদে প্রার্থী হয়ে তিনি দলের নেতাকর্মীদের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ব্যাপকহারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের প্রচার চালাতে হবে : ডিসি জামালপুর

জুড়ীতে থামছেনা টিলা কাটা, ঝুঁকিতে ঘড়বাড়ি

চাকরিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার জন্য এই বইটিই আপনার প্রয়োজন

বানেশ্বরে ট্রাকের ধা’ক্কায় পরিচ্ছন্নতাকর্মী নি’হত

ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস পালিত

ভোটের মাঠে শৃঙ্খলা রক্ষায় কিশোরগঞ্জে পোলিং এজেন্ট ও সাংবাদিকদের সঙ্গে সভা

ডোমারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

Attention to The PM, MPO teachers on the street for long 38 days

সাং নাসিরনগরে বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি’র জম্মদিন উপলক্ষে শিক্ষা-উপকরণ বিতরণ

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা রাস্তায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গৃহবধূর মৃত্যু!