crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শাজাদপুরে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১৬, ২০১৯ ৩:৫৭ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক >>

সিরাজগঞ্জের শাজাদপুরে এক নারীকে ধর্ষণের দায়ে রন্জু মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত রন্জু মিয়া শাহজাদপুর জিগার বাড়িয়া গ্রামের কাশেম আলীর ছেলে।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।

সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আনোয়ার পারভেজ লিমন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ দিয়ে তিনি জানান, ২০০৫ সালের ২৩ ডিসেম্বর রাতে একই গ্রামের রহম আলীর মেয়ে রহিমা খাতুন (২০) প্রকৃতির ডাকে বাইরে গেলে আসামি রন্জু তার ঘরে প্রবেশ করে লুকিয়ে থাকে। পরে রহিমা খাতুন ঘরে ফিরলে রন্জু তাকে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের মানুষ এসে রন্জুকে ধরে ফেলে।

এ ঘটনার পর রন্জুর অভিভাবকগণ এসে রন্জুকে ছাড়িয়ে নিয়ে যায়। পরদিন রহিমার বাবা রন্জুকে আসামি করে মামলা দায়ের করে। সে মামলায় সাক্ষীদের স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত মঙ্গলবার এ রায় প্রদান করেন। আসামি বর্তমানে পালাতক রয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বিমানে যাত্রীর লাগেজ থেকে ৯ লক্ষাধিক টাকা চু’রি, গ্রেফতার-৫

কালীগঞ্জে কুড়িয়ে পাওয়া শিশুটি আর বেঁচে নেই!

ডোমারে বিদ্যুৎস্পৃৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

ঘোড়াঘাটে পুকুরে ডু’বে শি’শুর মৃ’ত্যু

ডোমারে স্বাধীনতা দিবস উপলক্ষে ডাঃ সোহান চৌধুরী’র ফ্রী মেডিকেল ক্যাম্প

পঞ্চগড়ে ক্ষতিগ্রস্ত ব্রিজ পরিদর্শন করলেন রেলপথমন্ত্রী

ফসলি জমির টপসয়েল লুট, রাতভর অভিযানে ২ এস্কেভেটর অকেজো

জুলাই সনদ বাস্তবায়ন’ ও ‘গ*ণহত্যার বিচার’-এর দাবিতে পুঠিয়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ

নাসিরনগরে ২২০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

নাসিরনগরে ২২০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধ*র্ষণচেষ্টার অভিযোগে ২ বৃদ্ধ গ্রেফতার