crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শেরপুরের ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে সার-সুপারিশ কার্ড বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৩, ২০২৪ ৬:৪০ অপরাহ্ণ

 

মিজানুর রহমান ,শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ভ্রাম্যমাণ গবেষণাগারের পক্ষ থেকে ৫১জন কৃষকের ফসলি জমির মাটি পরীক্ষা ও বিশ্লেষণ করে তাদের মাঝে সার-সুপারিশ কার্ড বিতরণ করা হয়।

মৃত্তিকা নমুনা পরীক্ষা ও বিশ্লেষণ শেষে মঙ্গলবার (৩ডিসেম্বর) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে চাষীদের মাঝে এই সার সুপারিশ কার্ড বিতরণ করা হয়। সার সুপারিশ কার্ড পেয়ে উপস্থিত কৃষকরা অনেক উপকৃত হয়েছেন বলে জানান।

কৃষি মন্ত্রণাললয়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট কর্তৃক সারাদেশে ৫৬টি উপজেলায় ভ্রাম্যামাণ মৃত্তিকা পরীক্ষা গবেষণাগারের মাধ্যমে মৃত্তিকা নমুনা সংগ্রহ এবং রাসায়নিক বিশ্লেষণপূর্বক উপজেলা পর্যায়ে সার-সুপারিশ কার্ড বিতরণ করা হচ্ছে। এ কর্মসূচির ধারাবাহিকতায় ঝিনাইগাতী উপজেলায় ৫১জন কৃষককে এসব কার্ড প্রদান করা হয়।

উক্ত কার্ড বিতরণ কর্মসূচিতে উপজেলার কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষা গবেষণাগার ব্রহ্মপুত্রের টিম লিডার ও বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাহবুবুল আলম, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট টিমের সদস্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. লুতফুল হাসান ও মো. রবিউল ইসলাম প্রমুখ
উপস্থিত ছিলেন।

জানা গেছে, ভ্রাম্যামাণ মৃত্তিকা পরীক্ষা গবেষণাগার (ব্রহ্মপুত্র) এর মাধ্যমে রবি ও খরিপ মৌসুমে কৃষকদের ফসলি জমির মাটি মাত্র ২৫ টাকার বিনিময়ে সরেজমিনে পরীক্ষা করা হয়।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মো. ফরহাদ হোসেন জানান, ‘কোনো কৃষক তাদের চাষাবাদের জমির মাটি পরীক্ষার জন্য জামালপুর অফিসে গিয়ে অথবা উপজেলা কৃষি অফিস এর মাধ্যমেও পরীক্ষা করিয়ে নিতে পারেন। এতে কৃষকরা তাদের চাষাবাদের জমিতে সঠিক মাত্রায় সার প্রয়োগ করে সুফল পাবেন। এতে যেনতেন সার প্রয়োগ যেমন কমবে, তেমনি কমে আসবে কৃষকদের সার প্রয়োগের খরচও।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি

কবর খননে রাজি হয়নি কেউ, কবর খুঁড়ে দাফন করায় প্রশংসায় ভাসছেন তরুণ আলেমগণ

সাতক্ষীরায় কাচ্চি ডাইনসহ দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ মা’দক কারবারি গ্রে’ফতার

গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলী ও পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, ট্রেন চলাচল বন্ধ

পুঠিয়ায় তেল ব্যবসায়ীর অর্থদণ্ড

পঞ্চগড়ে ৩৪টি কেন্দ্রে এসএসসি,দাখিল ও সমমানের পরীক্ষা শুরু

কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার