crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও সিও সংস্থার আয়োজনে কারাবন্দীদের সাথে মাদক বিরোধী আলোচনা সভা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৫, ২০১৯ ৩:৩০ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
‘জীবনকে ভালবাসুন মাদক থেকে দূরে থাকুন’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে কারাবন্দীদের সাথে মাদক বিরোধী আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা কারাগারের অভ্যন্তরে এ আলোচনা সভার আয়োজন করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও সিও সংস্থা। জেল সুপার গোলাম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক আজিজুল হক, ডেপুটি জেলার ডালিয়া রহমান, ইদ্রিস আলী, সিও সংস্থার সহকারী নির্বাহী পরিচালক তোফাজ্জেল হোসেন, প্রধান হিসাব রক্ষক বদরুল আমীন। অনুষ্ঠানে মাদক মামলায় গ্রেফতার ২৫০ জন কারাবন্দী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা কারাগারের জেলার নিজাম উদ্দীন। বক্তারা মাদকের কুফল সম্পর্কে কারাবন্দীদের অবহিত করেন। সেই সাথে সমাজ থেকে মাদক দূর করে কারাবন্দীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

১৩ বছর পর ডিসি সুলতানা পরিবারের দখলদারিত্বের অবসান

চকরিয়া-বেতুয়া সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে

ঝিনাইদহে ব্যবসায়ী জামিরুল হত্যা মামলায় আরও ২ জন গ্রেফতার, বন্দুক ও ছিনতাই হওয়া মোটর সাইকেল উদ্ধার

কেএমপি’র অভিযানে মাদকসহ ২ মাদক কারবারি গ্রে’ফতার

কমিউনিটি ব্যাংককে জনআস্থা অর্জন ও সামাজিক দায়বদ্ধতার তাগিদ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নীলফামারীর রামগঞ্জ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের কমিটি গঠন

ডোমার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ এসএমসি’র সভাপতি হলেন রাশেদ মহমুদ উজ্জল

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

শৈলকুপায় বাসের ধাক্কায় পথচারী নিহত

গৌরীপুরে ৪ নং মাওহা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহার নির্বাচনী মিছিল জনসমুদ্রে পরিণত